Friday, June 5, 2026

সুপার সানডে: রবিবাসরীয় রোড শো-তে আজ ঘাটালে অভিষেক-দেব

Date:

Share post:

২০২৪-এর লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রাক্কালে বাংলার বুকে অন্যতম মেগা রোড শো হতে চলেছে ৭ এপ্রিল। একসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবকে (Dev) দেখতে চলেছেন ঘাটালবাসী। রবিবাসরীয় দুপুরে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের গেট থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ঘাটালের ঘাসফুল প্রার্থী। সুপার সানডে-তে জনপ্লাবনের রেকর্ড তৈরি হবে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস (TMC)।

কখনও উত্তর আবার কখনও দক্ষিণ, নিজের লোকসভা কেন্দ্রের বাইরে সমানে প্রচার ও সাংগঠনিক বৈঠক করে চলেছেন অভিষেক (Abhishek Banerjee)। অভিনেতা দেব (Dev) প্রার্থী ঘোষণার পর থেকেই পড়ে রয়েছেন নিজের সংসদীয় এলাকায়। অন্যদিকে সৌজন্য রাজনীতির অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন টলিউডের সুপারস্টার। হাইভোল্টেজ ঘাটাল লোকসভা কেন্দ্রে (Ghatal Constituency) ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে এক লক্ষের বেশি ভোটে হারিয়েছিলেন তৃণমূলের প্রার্থী দেব। এবার সেখানে পদ্মের প্রার্থী হয়েছেন হিরন্ময় চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। শুরু থেকেই যিনি কুৎসার রাজনীতি করে চলেছেন। যদিও তাতে আমল দিতে নারাজ দীপক অধিকারী (Dev)। ঘাটালে এবার সবচেয়ে বড় ইস্যু ‘ঘাটাল মাস্টার প্ল্যান’। দীর্ঘকাল ধরে কেন্দ্রের কাছে দরবার করেও কোন সুরাহা হয়নি। শেষ পর্যন্ত কেন্দ্র টাকা না দিলে রাজ্যেই ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ করবে বলে জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মমতা এবং অভিষেকের আশ্বাসে ঘাটালবাসীর স্বপ্নপূরণে আত্মবিশ্বাসী দেব (দীপক অধিকারী)। এই পরিস্থিতিতে দেবের সমর্থনে রবিবার প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার যাত্রা হোক বা জনগর্জন সভা -তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকা মানেই জনসুনামির রেকর্ড। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত টানা দু’মাস যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছিলেন অভিষেক, তাতে জনসমর্থনের নয়া ইতিহাস তৈরি হয়েছে। শুধু তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরাই নন, অভিষেককে এক ঝলক দেখতে ভিড় জমান স্থানীয়রাও।এর সঙ্গে থাকবেন দেব। সব মিলিয়ে ভিড়ের নিরিখে ঘাটালের রাস্তা কলকাতার রাজপথে পরিণত হবে বলে মনে করছে জেলার নেতৃত্ব।


Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...