Tuesday, March 17, 2026

সোমেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি! চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের

Date:

Share post:

আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের একাধিক প্রান্তে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। সোমবার আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, আজ থেকে চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। পাশাপাশি এদিন জানা গিয়েছে, বৃষ্টির (Rain) কারণে দু’দিনে ১১ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। আগামী কয়েক দিনে গরম আরও খানিকটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার কলকাতায় আবহাওয়া শুকনো থাকলেও ভিজতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। বুধবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি আবার বাড়বে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণের সব ক’টি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

গ্রীষ্মের আগেই রোদের তীব্রতায় নাজেহাল হয়ে উঠেছিলেন শহরবাসী। দক্ষিণবঙ্গের অনেক জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪০ ডিগ্রির গণ্ডিও। সেই পরিস্থিতিতে রবিবার ঝড়বৃষ্টির তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, মা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম। রবিবার সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৬.২ ডিগ্রি কম। এদিকে দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...