Saturday, March 14, 2026

কলকাতা থেকে সরাসরি ইউরোপের উড়ান, বছর শেষে মিলতে পারে সুখবর

Date:

Share post:

বিমান পথে ফের যুক্ত হতে চলেছে কলকাতা-লন্ডন (London)। প্রায় ১৫ বছর পরে আবার সেই সম্ভাবনা শুরু হয়েছে রাজ্য সরকারের উদ্যোগের কারণে। এর আগে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সময় একবার কলকাতা-লন্ডন সরাসরি উড়ান চালানোর পরিকল্পনা হলেও তা শুরু করা যায়নি। এবার এয়ার ইন্ডিয়ার (Air India) সঙ্গে যোগসূত্রে আবার বছর শেষে এই সম্ভাবনা সফল হওয়ার আশা করা যাচ্ছে।

রাজ্যের পর্যটনের উন্নতির পাশাপাশি বিদেশি পর্যটক টানার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। কিন্তু ইউরোপের দেশগুলির সঙ্গে বিশেষত ইংল্যান্ডের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা না থাকায় পর্যটন ক্ষেত্র ক্ষতিগ্রস্থ হয়। অন্যদিকে রাজ্যের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন সব ক্ষেত্রেই অতিরিক্ত দাম দিয়ে বিদেশি শহর ঘুরে ইউরোপ যেতে হয়। অথচ দেশের অন্যান্য বড় শহর থেকে সরাসরি ইউরোপের উড়ান পাওয়া সম্ভব হয়। শিল্পপতিদের মুনাফার কারণে সম্মানহানি হয় কলকাতার।

রাজ্য সরকারের পক্ষ থেকে দেশের পর্যটন সংস্থাগুলির সবথেকে গুরুত্বপূর্ণ দুই সংগঠনের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে এই অচলাবস্থা কাটানোর ব্যবস্থা করা হয়। ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (TAAI) ও ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার (TAFI) সঙ্গে বৈঠকে রাজ্যের পক্ষ থেকে কলকাতা ও ইউরোপের শহরগুলির মধ্যে উড়ান চালু করায় জোর দেওয়া হয়। সেই বৈঠকেই কলকাতা-লন্ডনের মধ্যে উড়ান চালানো নিয়ে এয়ার ইন্ডিয়ার ইচ্ছা প্রকাশের কথা জানানো হয়। পরিস্থিতি ইতিবাচক রেখে বছরের শেষে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে উদ্যোগী রাজ্য সরকার।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...