Tuesday, June 16, 2026

চলছে পূর্ণ সূর্যগ্রহণ, মহাজাগতিক ঘটনার‌ সাক্ষী ৩২ মিলিয়ন মানুষ!

Date:

Share post:

মহাজাগতিক অনেক ঘটনা সারা বিশ্বের মানুষকে নাড়িয়ে দেয়। এমনই এক ঘটনা দেখা যাচ্ছে আজ ৮ এপ্রিল। শুরু হয়ে গিয়েছে সূর্যগ্রহণ। চলবে মঙ্গলবার রাত ২ টো ২২ মিনিট ৩ সেকেন্ড পর্যন্ত।

অনলাইনে সূর্যগ্রহণ দেখতে চান? বিস্ময়কর এই ঘটনার লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারেন। এ জন্য নাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংকে ক্লিক করুন। সেখান থেকেই দেখা যাচ্ছে এই দৃশ্য।
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৩২ মিলিয়ন মানুষ সম্পূর্ণ সূর্যগ্রহণের কারণে গঠিত জাদুকরী বলয়ের সাক্ষী হচ্ছেন।যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার নির্দিষ্ট কিছু স্থান থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, পর্তুগাল ও আইসল্যান্ডের নির্দিষ্ট স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষ ভিড় করছেন।

বিরল ঘটনার সাক্ষী হতে আমেরিকার নানা জায়গায় ভিড় জমেছে। এর মধ্যে সবেচেয়ে মনোরম জায়গার পরিচিতি পেয়েছে নায়াগ্রা জলপ্রপাত সংলগ্ন এলাকা। আর সেই কারণে ভিড় জমেছে সেখানে।





Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...