Sunday, May 10, 2026

গভীর রাতে সন্দেশখালিতে পুলিশের উপর হামলা, আটক ৩

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) এবার পুলিশের উপর হামলা দুষ্কৃতীদের। সোমবার গভীর রাতে সন্দেশখালি থানার (Sandeshkhali police station) অন্তর্গত শীতলিয়া পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগ এসেছে। গুরুতর আহত অবস্থায় এক পুলিশ কর্মীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় রাত ১১টার কিছু পরে কয়েকজন দুষ্কৃতী পুলিশ ফাঁড়িতে ঢুকে কনস্টেবল ও আধিকারিকদের বেধরক মারধর করতে শুরু করেন। থানায় কর্তব্যরত এক পুলিশকর্মীকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই কনস্টেবলকে প্রথমে সন্দেশখালির খুলনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় অবাক এলাকাবাসী। শান্ত সন্দেশখালিতে কে বা কারা এমন কাণ্ড ঘটালো তার তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে বলে খবর।

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...