Sunday, April 19, 2026

‘সবাইকে খু.ন করা হবে’ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে হু.মকি জ.ঙ্গি সংগঠন আ.ইএস-এর

Date:

Share post:

আজ রাত থেকে শুরু হতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ম্যাচ। আজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্সেনাল -বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ-ম্যাঞ্চেস্টার সিটি। এই ম্যাচ ঘিরে যখন চড়ছে উত্তেজনার পারদ। ঠিক তখনই বিপত্তি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বল গড়ানোর আগেই এল হামলার হুমকি। ম্যাচ ভেন্যুতে হামলার হুমকি দিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। যেই খবরটি প্রকাশ করেছে স্পেনের সংবাদমাধ্যম মার্কা। পরে এই খবরটি প্রকাশ করা হয় অন্যান্য সংবাদমাদ্যমেও ।

জানা যাচ্ছে, আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল আজাইম নাশকতা ছড়ানোর বিষয়টি সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে। সেই সঙ্গে একটি ছবিও পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে কালো পোশাক পরে একে-৪৭ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক ব্যক্তি। পিছনে চ্যাম্পিয়ন্স লিগের চারটি ভেন্যুর নাম লেখা-এমিরেটস স্টেডিয়াম, পার্ক দে প্রিন্সেস, মেট্রোপলিটন অ্যারিনা ও সান্টিয়াগো। আর ছবির ক্যাপশনে লেখা, ‘সবাইকে খুন করা হবে।‘

ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্সের স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে। আর্সেনালের স্টেডিয়াম এমিরেটসে মুখোমুখি হবে আর্সেনাল-বায়ার্ন। বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার অ্যাটলেটিকো মাদ্রিদ ও ডর্টমুন্ডের ম্যাচ রয়েছে মেট্রোপলিটন স্টেডিয়ামে। পিএসজির ঘরের মাঠে পিএসজি-র সামনে বার্সেলোনা। তবে তার আগেই বিপত্তি। যদিও জানা যাচ্ছে, ইংল্যান্ড, স্পেন এবং ফ্রান্সের সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।

আরও পড়ুন- কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন জাদেজা

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...