Wednesday, May 13, 2026

জিটিএ শিক্ষক নিয়োগ মামলা সিআইডি-র হাত থেকে সরালো হাইকোর্ট

Date:

Share post:

জিটিএ-র অধীনে থাকা স্কুলে নিয়োগে রহস্যজনক চিঠির তদন্ত করতে সিবিআই-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। সিআইডি (CID)-র হাত থেকে মামলা সরিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ১৫ দিনের মধ্যে চিঠির সত্যতা প্রকাশের নির্দেশ দেন তিনি। রাজ্যে একাধিক মামলা হাতে নিয়ে সিবিআই (CBI) যেভাবে কোনও তদন্তে কোনও অগ্রগতি দেখাতে পারেনি, এবার পাহাড়ের মামলা সেই সংস্থার হাতে যাওয়ায় ফের এক মামলা হিমঘরে যাওয়ার আশঙ্কা তৈরি হল।

পাহাড়ে প্রাইমারি, আপার প্রাইমারি ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগ জানিয়ে একটি চিঠি পান বিচারপতি বিশ্বজিৎ বসু। বেনামী সেই চিঠির পিছনে এবার ধাওয়া করেই তদন্ত হবে পাহাড়ে নিয়োগ মামলায়। সরকারি কর্মীর নাম করে দেওয়া সেই চিঠি আদৌ সত্য কতটা, তার তদন্তেই জোর দিল হাইকোর্ট। চিঠি অনুযায়ী এবার পাহাড়ে নিয়োগ হওয়া ৭০০ শিক্ষকের ভাগ্য নির্ধারণের ভার কলকাতা হাইকোর্টের।

 

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...