Saturday, May 23, 2026

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম! বিতর্কে পুলিশকর্মী

Date:

Share post:

বিজেপির তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্বাচনী প্রচার চলাকালীন এক পুলিশকর্মী তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে বিতর্কে জড়ালেন। নির্বাচনী প্রচারের সেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। সৌজন্য জানাতে সরকারি আধিকারিকের রাজনৈতিক নেতার এই আচরণে স্বাভাবিকভাবে সমালোচনায় সরব রাজনৈতিক মহল।

৩ এপ্রিল তমলুকের জেলখানা মোড়ের কাছে নির্বাচনী প্রচার করছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় তমলুক পুলিশের টেলিকম থানার আধিকারিক অবধেশ সিংয়ের বাড়িতে যান। বিজেপি প্রার্থী তাঁর বাড়ি থেকে বেরোলে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন পুলিশ কর্মী অবধেশ সিং।

পুলিশকর্মীর এই আচরণে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ জানিয়েছেন শীর্ষ নেতৃত্বের কাছে। যদিও পুলিশ কর্মীর দাবি তিনি অন ডিউটি ছিলেন না। পরিবারের সকলে বিজেপি প্রার্থীকে প্রণাম করায় তিনিও করেছিলেন।

 

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...