Tuesday, May 19, 2026

ইদের সকালে বরানগরে প্রচারে মুখোমুখি তন্ময়-সায়ন্তিকা, সৌজন্যের রাজনীতির দেখল বাংলা

Date:

Share post:

লোকসভার সঙ্গেই এবার বরানগর বিধানসভা আসনেও উপনির্বাচন। জোরকদমে প্রচারে নেমে পড়েছে সমস্ত দল। বিভিন্ন জায়গায় প্রচারের ঝাঁজ বাড়াতে রাজনৈতিক দল ও তাদের নেতা-প্রার্থীরা যখন একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন, ভাষা সন্ত্রাসের আশ্রয় নিচ্ছেন, তখন বরানগরের প্রচারের দেখা একটু অন্যরকম ছবি। যা সৌজন্যের রাজনীতির “ব্র্যান্ড অ্যাম্বাসেডর” হতে পারে!

বৃহস্পতিবার খুশির ইদের সকালে আলমবাজারের জামে মসজিদে ইদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন বরানগর বিধানসভা উপনির্বাচনের তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় (Sayantika Banerjee)। একই সময়ে সেখানে উপস্থিত হন সিপিএমের প্রার্থী বর্ষীয়ান তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharya)। কাকতালীয় ভাবে মুখোমুখি হয়ে যান তাঁরা। সেখানেই ভোটের ময়দানে দুই প্রতিদ্বন্দ্বীর একে অপরকে শুভেচ্ছা জানানোর ছবি ধরা পড়ল।

দুই প্রার্থী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। বরানগরে কার বিরুদ্ধে লড়ই? প্রশ্ন শুনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, “বরানগরের মানুষের উন্নয়নের পক্ষে লড়াই।” একই প্রশ্নে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য বলেন, “তৃণমূলের বিরুদ্ধে নয়, বিজেপির বিরুদ্ধে নয়। মানুষের ভাল থাকার পক্ষে লড়াই।”

Related articles

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...