Saturday, June 27, 2026

উলুবেরিয়ায় কুপিয়ে খুন যুবক! ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক যোগ, তদন্তে পুলিশ

Date:

Share post:

ভোটের প্রাক্কালে উত্তপ্ত উলুবেড়িয়া। বৃহস্পতিবার রাতে চেঙ্গাইল কলাবাগান এলাকায় এক যুবককে কুপিয়ে খুন করার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম বাপন মান্না (Bapan Manna)। এলাকার অপর দুই যুবক আকাশ জানা ও সাগর জানা (Akash Jana and Sagar Jana) এই ঘটনার সঙ্গে অভিযুক্ত বলে স্থানীয়দের তরফে জানানো হয়েছে। দুজনেই পলাতক, তদন্তে নেমেছে উলুবেরিয়া থানার পুলিশ(Uluberia Police Station)।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইদের রাতে কলাবাগান এলাকায় বাইকে স্টার্ট দেওয়ার সময় অতিরিক্ত শব্দ হওয়ায় মৃতের দাদা ও তাঁদের বন্ধুদের সঙ্গে সঙ্গে বচসা শুরু হয় অভিযুক্তদের। সামান্য কথা কাটাকাটি থেকে শুরু করে বিষয়টি গড়ায় হাতাহাতি পর্যন্ত। প্রাথমিকভাবে স্থানীয়দের মধ্যস্থতায় গোটা বিষয়টা মিটে যায়। এরপর রাত আড়াইটে নাগাদ দাদা বাড়িতে না ফেরায় বাপন তাঁর খোঁজে যান।তখনই আকাশ জানা ও সাগর জানা বাপনের উপর হামলা চালান বলে অভিযোগ। ছুরি দিয়ে কুপিয়ে খুন করার পাশাপাশি একাধিকবার আঘাত করা হয় যাতে মৃত্যু নিশ্চিত করা যায়। তাঁর আর্তনাদে স্থানীয় বাসিন্দারা চলে এলে অভিযুক্তরা পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় বাপনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেজিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কারণে এই ঘটনা তা নিয়ে তদন্তে উলুবেরিয়া থানার পুলিশ।

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...