Monday, May 18, 2026

কোটি কোটি ডলারের দুর্নীতির অভিযোগ, মৃত্যুদণ্ডের মুখে ধনকুবের! 

Date:

Share post:

দেশের মানুষের ক্ষতি হয়েছে, তাই কোনওভাবেই রেয়াত নয়। ভিয়েতনামে এক মহিলা ধনকুবেরের (billionaire women) বিরুদ্ধে কোটি কোটি ডলারের দুর্নীতির অভিযোগে এমন কথায় জানালো আদালত। অত্যন্ত চালাকির সঙ্গে এই জালিয়াতি করেছেন ধনকুবের। তাই কঠিন সাজা শোনাল আদালত।

ভিয়েতনামের অন্যতম বড় রিয়েল এস্টেট সংস্থা ‘ভ্যান থিন ফ্যাট’-এর প্রধান ছিলেন ৬৭ বছরের লান। তাঁর বিরুদ্ধে ওঠা প্রায় ২৭ বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ ওই দেশের অন্যতম বড় দুর্নীতির মামলা। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, সেদেশের জিডিপির প্রায় ৩ শতাংশ তিনি জালিয়াতি করেছেন। ২০১২ থেকে ২০২২- এই সমইয়ের মধ্যে একাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ লানের। এর জন্য বহু সরকারি আধিকারিকদের বড় অঙ্কের টাকা ঘুষ দিয়েছেন বলেও অভিযোগ। দু বছর আগেই তিনি গ্রেফতার হয়েছিলেন। লানের বিরুদ্ধে তহবিল তছরুপ থেকে ব্যাঙ্কিং আইন লঙ্ঘন, ঘুষ-সহ বহু অভিযোগই আনা হয়েছিল। এবার মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত।

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...