Wednesday, May 13, 2026

কীভাবে পোস্টাল ব্যালটে সাংবাদিকদের ভোট, জারি নির্দেশিকা

Date:

Share post:

২০২৪ সালে লোকসভা নির্বাচন ও বিধানসভার উপনির্বাচনে সাংবাদিকদের পোস্টাল ব্যালটে (postal ballot) ভোট দেওয়ার স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন। এবার সেই স্বীকৃতির সুবিধা কীভাবে লোকসভা নির্বাচনে সাংবাদিকরা প্রয়োগ করতে পারবেন, তা জানিয়েও নির্দেশিকা প্রকাশ করা হল রাজ্য সরকারের তরফে। রাজ্যের নির্দেশিকায় জানানো হয়েছে সাংবাদিকদের (journalist) পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য একটি ফর্ম ফিলাপ করতে হবে। ফ্রমটি পরীক্ষার জন্য নোডাল অফিসারের (Nodal Officer) কাছে দিতে হবে। তারপরে ফর্ম রিটার্নিং (Returning Officer) অফিসারের কাছে জমা দিতে হবে।

সাংবাদিকদের জন্য প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে টুয়েল্ভ ডি (12 D) ফর্মটি ডাউনলোড করতে হবে। সেই ফর্ম ফিলাপ করে লোকসভা কেন্দ্রের সংশ্লিষ্ট নোডাল অফিসারের কাছে ভেরিফিকেশনের জন্য দিতে হবে। ভেরিফাই (verify) হওয়া ফর্ম জমা দিতে হবে আরও-র কাছে। যে কেন্দ্রের জন্য পোস্টাল ব্যালটের আবেদন, সেই কেন্দ্রে নির্বাচনের বিজ্ঞপ্তি জারির ৫ দিনের মধ্যে ভেরিফাই হওয়া ফর্ম রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের সাংবাদিকদের জন্য নবান্নে নোডাল অফিসার শান্তনু চক্রবর্তীর কাছে ভেরিফিকেশনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...