Sunday, May 17, 2026

লোকসভা ভোটের ময়দানে এবার ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে! কোন দলের প্রার্থী জানেন?

Date:

Share post:

বাবার বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবার ইন্দিরা ঘাতক সেই বিয়ন্ত সিংয়ের ছেলে লোকসভা ভোটের ময়দানে! পাঞ্জাবের ফরিদকোট আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন ইন্দিরা গান্ধীর হত্যাকারী বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং!

৪৫ বছর বয়সী সরবজিৎ সিংয়ের দাবি, ফরিদকোটের মানুষ তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদন করেছে।
সেই কারণেই তিনি ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রতিষ্ঠিত কোনও রাজনৈতিক দল নয়, নির্দল প্রার্থী হয়েই লড়বেন সরবজিৎ। এই কেন্দ্রে পাঞ্জাবের শাসক দল আম আদমি পার্টির প্রার্থী করমজিৎ আনমোল।
বিজেপি তাদের প্রার্থী হিসাবে গায়ক হংস রাজ হংসকে মনোনীত করেছে এই কেন্দ্রে। গতবার এই আসনে জিতেছিলেন কংগ্রেসের মহম্মদ সাদিক।

বিয়ন্ত সিং, সতবন্ত সিং দুজন ইন্দিরা গান্ধীর দেহরক্ষী হিসাবে কাজ করত। তাঁরাই ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দেশের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁরই বাড়িতে গুলি করে হত্যা করে। বিয়ন্তকে সঙ্গে সঙ্গে অন্য নিরাপত্তারক্ষীরা এনকাউন্টার করেন। আর অপর ঘাতক সতবন্তকে ফাঁসি দেওয়া হয়।

বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ-এর ভোটে দাঁড়ানো এই প্রথম নয়। আগে ২০০৪ সালের লোকসভা নির্বাচনে বাটিন্ডা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং ১ লাখের বেশি ভোটে পরাজিত হন। তিনি বার্নালার ভাদৌর আসন থেকে ২০০৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনেও হেরেছিলেন। ২০১৪ সালে তিনি ফতেহগড় সাহিব আসন থেকে লড়েছিলেন কিন্তু সেবারও সরবজিৎ হেরে যান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রতিনিধিত্ব করেও সরবজিতকে হারতে হয়েছিল। তবে সরবজিৎ সিংয়ের মা বিমল কৌর, ১৯৮৯ সালে রোপার আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।




 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...