Wednesday, May 13, 2026

ভোটের আগে বিজেপিতে টানতে ৫০ কোটি! কর্ণাটকে বিধায়কদের টোপ

Date:

Share post:

লোকসভা নির্বাচনে জিততে ফের পুরোনো তাস খেলা শুরু বিজেপির। কেন্দ্রীয় এজেন্সি, নির্বাচনী বন্ড, ধর্মীয় তাস যেখানে কাজ আসেনি সেখানে ঘোড়া কেনাবেচার পথে কেন্দ্রীয় ক্ষমতাসীন দল। বিধানসভা নির্বাচনের আগে যেভাবে টাকা দিয়ে বিধায়ক কেনার অপারেশন লোটাসে (operation lotus) নেমেছিল বিজেপি, আবার সেই পথে কর্ণাটকে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা। রাজ্যের বিধায়কদের দলে টানতে ৫০ কোটির লোভ দেখানোর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস বিধায়কদের দলে টানতে পারলে নির্বাচনের পরে কর্ণাটকের কংগ্রেস সরকার ফেলে দেওয়াও সহজ হবে বিজেপির পক্ষে।

২০২৩-এর বিধানসভা নির্বাচনে কর্ণাটকে (Karnataka) কংগ্রেস সরকার গঠনের আগে চরম নাটকীয়তার সাক্ষী ছিল রাজ্যের মানুষ। সিদ্দারামাইয়ার সরকার গঠনের পরেও কংগ্রেস বিধায়কদের কেনার জন্য অমিত শাহ-র থেকে ১০০০ কোটি টাকা নিয়েছিলেন কর্ণাটকের বিজেপি নেতৃত্ব, সেটাও বিধায়ক কেনার টাকা ছিল। সেই অপারেশন লোটাস লোকসভা নির্বাচনের আগে ফের চালু করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে তুললেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

তাঁর অভিযোগ, “গত বছর ওরা আমার সরকার ভাঙার চেষ্টা করেছিল। আমাদের বিধায়কদের ৫০ কোটি টাকার টোপ দেওয়া হয়েছে। ওরা চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে।” সিদ্দারামাইয়ার দাবি, কংগ্রেসের বিধায়কদের কেনা সম্ভব না। কারণ একজন বিধায়কও কংগ্রেস ছেড়ে যাবেন না। এমনকি তাঁর সরকার পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করবে বলেই তাঁর দাবি।

 

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...