Saturday, March 14, 2026

জোর করে স্বীকারোক্তি! আদালতে ইডি-র নামে অভিযোগ শাহজাহানের

Date:

Share post:

নিয়োগ মামলা থেকে রেশন বন্টন মামলা, একই অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। এবার আদালতে ইডি-র বিরুদ্ধে সেই একই জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আনলেন শেখ শাহজাহান। এমনকি মিথ্যা বয়ান দেওয়ানোর অভিযোগও জানান তিনি। ব্যাঙ্কশাল আদালতে শাহজাহানের আইনজীবী সেই চিঠি পেশ করে পড়ে শোনান শনিবার।

শনিবার কলকাতা হাইকোর্টে শাহজাহানের আইনজীবী জাকির হোসেন একটি চিঠি তুলে ধরে শাহজাহানের দাবি পেশ করেন। ইডি হেফাজতে ১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চাপ দিয়ে মিথ্যা বয়ান লেখানো হয় বলে দাবি করেছেন শাহজাহান। এর সঙ্গে আরও বিস্ফোরক অভিযোগ তোলেন শাহজাহান। তাঁর দাবি ইডি-র চাপে বয়ান না দিলে তাঁর ভাই, আত্মীয়দের মাদক মামলায় যুক্ত করার ভয় দেখানো হয়। সেই সঙ্গে বয়ান প্রত্যাহারেরও আবেদন জানানো হয়।

শাহজাহানের আইনজীবীর পাল্টা ইডি-র আইনজীবী দাবি করেন চিঠিটি যেন গ্রাহ্য না করা হয়। এই চিঠি গ্রাহ্য হলে শাহজাহানের আগের যাবতীয় বয়ান বাতিল হওয়ার সম্ভাবনা। এই চিঠি নিয়ে পরবর্তী শুনানি ইডি-র স্পেশাল কোর্টে ১৫ এপ্রিল হবে।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...