Thursday, May 14, 2026

অভিনব উদ্যোগ! মুখ্যমন্ত্রীর ছবি বুকে এঁকে ভোট প্রচার তৃণমূল কর্মীর

Date:

Share post:

অভিনব ভোট প্রচার! হৃদয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অধিকাংশ মানুষেরই হৃদয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। সেকথাই প্রকাশ্যে তুলে ধরতে অভিনব উদ্যোগ বালিতে। বালির সতীশ চক্রবর্তী লেনের বাসিন্দা বিশ্বজয় বন্দ্যোপাধ্যায় এবার নিজের বুকে মুখ্যমন্ত্রীর ছবি এঁকে শুরু করেছেন ভোটের প্রচার।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচারে বেরোলেই তাঁকে ঘিরে মানুষের ভিড় জমে যাচ্ছে। সবাই তাঁর বুকে আঁকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখতে চাইছেন। কাউকেই নিরাশ করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ ভক্ত বিশ্বজয়। তিনি বলেন, ‘বুকে মুখ্যমন্ত্রীর ছবি এঁকে সর্বত্র প্রচার চালাচ্ছি। এই ছবি আমি কোনওদিন নষ্ট করতে পারবো না। তাই মৃত্যুর পর যাতে তাঁকে না পোড়ানো হয় তার জন্য মরণোত্তর দেহ দান করে দিয়েছি। কারণ মুখ্যমন্ত্রীর ছবি আগুনে পুড়তে দিতে পারব না। বুকের বাঁ দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং ডান দিকে তৃণমূলের প্রতিষ্ঠার সময় থেকে দলের সঙ্গে সক্রিয়ভাবে থাকা বিধায়ক মদন মিত্রের ছবি এঁকে আমি প্রচার চালাচ্ছি।’ মুখ্যমন্ত্রীর ছবি বুকে এঁকে এক তৃণমূল কর্মীর এহেন ভোট-প্রচারকে ঘিরে এলাকাবাসীদেরও আগ্রহ তুঙ্গে।

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...