Sunday, March 15, 2026

মহিলা ব্রিগেডকে সামনে রেখে লেডিজ স্পেশাল ঘোষণা করল সিপিএম

Date:

Share post:

প্রকাশিত হল আসন্ন লোকসভা ভোটের জন্য পশ্চিমবঙ্গে সিপিএমের ইস্তাহার। দলের মহিলা ব্রিগেডকে সামনে রেখে লেডিজ স্পেশাল ঘোষণা করল সিপিএম। ১৫ দফা ঘোষণায় বলা হয়েছে, সিপিএম প্রার্থীরা যেখানে নির্বাচিত হবেন সেই কেন্দ্রগুলিতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। গড়ে তোলা হবে মহিলা আত্মরক্ষা সমিতি। গড়ে তোলা হবে মহিলা আত্ম মর্যাদা কেন্দ্র। সিপিএম জানিয়েছে, গার্হস্থ্য হিংসা, যৌন হেনস্তার মতো বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবে মহিলা আত্মরক্ষা সমিতি। মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে গড়ে তোলা হবে মার্শাল আর্টের প্রশিক্ষণ কেন্দ্র। রবিবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন মিনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, একজন মহিলার মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যা যা দরকার, যে মৌলিক বিষয়গুলি নিশ্চিত হওয়া উচিত, আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে সেই কাজগুলিতেই অগ্রাধিকার দেবেন।

সিপিএম তাদের ঘোষণাপত্রে জানিয়েছে, দলীয় প্রার্থীরা সাংসদ নির্বাচিত হলে সাংসদ তহবিলের এক তৃতীয়াংশ টাকা শুধুমাত্র মহিলাদের জন্যই খরচ করা হবে। ঋতুকালীন মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ, স্বনির্ভর করে তোলার জন্য সমবায় গড়ে তোলা হবে। সিপিএম পার্টির প্রার্থীরা নির্বাচিত হলে ২০২৪ সালের মধ্যেই মহিলা আত্মমর্যাদা কেন্দ্র গড়ে তোলা হবে। তবে সিপিএমের এই ঘোষণাকে কটাক্ষ করেছে তৃণমূল।এ বার সিপিএমও মহিলা ভোটকে পাখির চোখ করে পয়লা বৈশাখে ঘোষণাপত্র প্রকাশ করল। যাকে কটাক্ষ করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘‘সিপিএম নিজেরাও জানে ভোটে জিতবে না। প্রচারে ভেসে থাকার জন্য কিছু চটকদারি কথা বলেছে।’’

আরও পড়ুন- শুভেন্দুর জেলায় অভিষেকের গুরুত্বপূর্ণ বৈঠক, কোন বার্তা সেনাপতির?

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...