Wednesday, May 13, 2026

পরাজয় শিয়রে, সুবিধাবাদী মিঠুনকে নামিয়ে সুবিধা হবে না জলপাইগুড়িতে

Date:

Share post:

উত্তরে একের পর এক সভা রোড শো করে তৃণমূল যখন মানুষের মন জয় করে নিয়েছে, তখন জেতা আসন ধরেে রাখতে বিজেপিকে নামাতে হল মিঠুন চক্রবর্তীকে। বিজেপি যে এই আসনে পিছিয়ে রয়েছে তার আভাস পাওয়া গেল প্রচারে নির্ধারিত সময়ের থেকে অনেক পরে মিঠুনের প্রচার শুরু হওয়ায়।

জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে পয়লা বৈশাখ সন্ধ্যায় রোড শো করেন মিঠুন। ময়নাগুড়ির সুভাষ নগর থেকে পুরাতন বাজারে রোড শো হয়। তবে আগে দলীয় মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন মিঠুন। এদিন তাই তিনি ‘ডায়লগ’ বিষয়ে ছিলেন সংযত। তাতেই বেশ খানিকটা হতাশ কর্মী সমর্থকরা।

পয়লা বৈশাখের সন্ধ্যায় বিজেপির রোড শোয়ে কর্মী সমর্থকের থেকে বেশি ছিল মহাগুরুর ভক্তরাই। মিছিল চলাকালীন বারবার ‘গুরু’ বলে আওয়াজও দিতে থাকেন তিনি। গরম ও অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা মাথায় রেখে সতর্ক ছিলেন বিজেপি কর্মীরা। তাদের আশা মিঠুন জনসভায় বক্তব্য রাখলে জন সমাগম আরও বাড়ানো সম্ভব হবে।

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...