Sunday, May 10, 2026

“মমতাকে টার্গেট করতেই সন্দেশখালি নিয়ে রং চড়াচ্ছে বিজেপি”! দাবি রাকেশ টিকাইতের

Date:

Share post:

এবার সন্দেশখালি ইস্যুতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন কৃষক নেতা রাকেশ টিকাইত। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করতেই সন্দেশখালি ইস্যু নিয়ে বাড়াবাড়ি করছে বিজেপি। কৃষকদের জমি জবরদখল, নারী নির্যাতন নিয়ে রং চড়িয়ে বাংলার সন্দেশখালি ইস্যু জাতীয় স্তরে পৌঁছে দিয়েছে বিজেপি।

লোকসভা ভোটের আগে সন্দেশখালি ইস্যু নিয়ে মুখ খুললেন ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। তিনি বলেন, “মমতাকে টার্গেট করতেই সন্দেশখালি নিয়ে প্রচার করছে বিজেপি।”

সন্দেশখালিতে কৃষকদের জমি দখল করে নিচ্ছে তৃণমূল। বিজেপির এমনঅভিযোগ নিয়ে রাকেশ টিকাইত বলেন, “ওখানে বিরোধী দল ক্ষমতায় রয়েছে। তাই বিজেপি প্রচার করছে। বাংলা এখন টার্গেট। পাঞ্জাব টার্গেট, দিল্লি টার্গেট। যেখানেই বিরোধী দল ক্ষমতায় রয়েছে, সেখানেই তাদের নিশানা করছে বিজেপি। সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকার বিরোধী দলগুলির বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। যেদিন মুখ্যমন্ত্রী লিবেরাল হয়ে যাবেন, সেদিন পরিস্থিতিও ঠিক হয়ে যাবে।”

আরও পড়ুন- প্রকাশ্যে মোদি সরকারের ‘ভাঁওতাবাজি’! বসিরহাটের বিজেপি প্রার্থীর ‘বাংলা বিরোধী’ মন্তব্যকে ধুয়ে দিল তৃণমূল

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...