Saturday, March 14, 2026

ফের কপ্টারে নজরদারি! ‘সাফাই’ দিয়ে আয়করের পরে হেলিপ্যাডে নির্বাচন কমিশন

Date:

Share post:

তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর দফতরের তল্লাশি নিয়ে কমিশনে অভিযোগ দায়ের করতেই এবার সরেজমিনে মাঠে নামল কমিশন। যদিও অভিযোগ নিয়ে কোনও উত্তর দেওয়া হয়নি কমিশনের তরফে। তবে সোমবারই দেখা গেল কমিশনের ফ্লায়িং স্কোয়াডের তিন সদস্য বেহালা ফ্লায়িং স্কোয়াডে হাজির। তাঁদের দাবি তাঁরা নির্দেশ পেয়ে সেখানে, যান এবং বাইরেই অপেক্ষা করেন।

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে সোনা, টাকা থাকার খবর পেয়ে খুঁজতে গিয়েছিলেন বলে দাবি আয়কর দফতরের আধিকারিকদের। কিন্তু কিছু না পাওয়ায় তাঁরা ফিরে যান। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, এভাবে কোনও বিজেপি নেতৃত্বের হেলিকপ্টারে তল্লাশি চালানোর সাহস কী কোনও কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিক পান? এই নিয়েই রবিবার বেহালা ফ্লায়িং স্কোয়াডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি নিয়ে কেন্দ্রীয় এজেন্সির কার্যকলাপের অভিযোগ জানানো হয় কমিশনে।

অভিযোগের কোনও উত্তর না দিয়েই সোমবার বেহালায় হাজির কমিশনের তিন সদস্যের প্রতিনিধি। তাঁদের দাবি, “কমিশন থেকে বলা হয়েছিল ওখানে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবেন। কাল একটা সমস্যা হয়েছিল, আপনি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। প্রথমে একজন আধিকারিক আমাদের ভিতরে যেতে বলেছিলেন, তারপর আমি খবর নিলাম যে ভিতরে যেতে হবে না। আর কোনও নির্দেশ আসেনি”। রবিবার সমস্যার কথা আধিকারিক স্বীকার করলেও আয়কর দফতরের বিরুদ্ধে কোনও পদক্ষেপের ইঙ্গিতও কমিশনের তরফ থেকে পাওয়া যায়নি।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...