Tuesday, June 23, 2026

প্রচার পর্বের শেষলগ্নে কোচবিহারে অভিষেকের জনসভার প্রস্তুতি শেষ পর্যায়ে

Date:

Share post:

আগামিকাল, মঙ্গলবার কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের গোপালপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। বিজেপির গড়ে ভাঙন ধরাতে নির্বাচনের ঠিক তিনদিন আগে সেখানে জনসভা করতে আসছেন অভিষেক। তাঁর সভায় ব্যাপক জমায়েত হবে বলে মনে করছে জেলা নেতৃত্ব। ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শেষ।

শনিবারই কোচবিহার লোকসভা কেন্দ্রের সিতাইতে অভিষেক রোড শো করেছেন। সেখানে ব্যাপক জনসমাগম হয়েছিল। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন। সিতাইতে তাঁর রোড শোয়ে জনপ্লাবন হয়েছে। নির্বাচন ঘোষণার পর এর আগে জেলায় এসে দলের নেতা, কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে গিয়েছেন অভিষেক। তাঁর ওই বৈঠকের পর জেলায় তৃণমূল আরও চাঙ্গা হয়েছে। যার সুফল তৃণমূল নির্বাচনে পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সিতাইতে তিনি বিজেপিকে নিশানা করে তীব্র আক্রমণ করেছেন। এবার নির্বাচনের প্রচার পর্বের একেবারে শেষলগ্নে জেলায় এসে তিনি কিভাবে বিজেপিকে নিশানা করেন, দলীয় নেতা-কর্মীদের কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে তৃণমূল শিবির।

আরও পড়ুন- পুত্র-কন্যাকে দেখে অনুপ্রাণিত! ২০০ কোটির সম্পত্তি দান করে সন্ন্যাস নিয়ে ভিক্ষাবৃত্তির পথে গুজরাটের দম্পত্তি

Related articles

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...