Sunday, March 15, 2026

লুকিয়ে বিয়ে, কন্যা সন্তানকে স্বীকৃতি দেননি বিজেপি তারকা সাংসদ!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রাক্কালে বেশ বড় বিপাকে পড়লেন বিজেপির তারকা সাংসদ রবি কিষাণ (BJP MP Ravi Kishan)। ভোজপুরি সুপারস্টারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন অপর্ণা ঠাকুর (Aparna Thakur) নামে এক মহিলা। তিনি বলছেন গোপনে তাঁকে বিয়ে করেছিলেন রবি। পরিবার ও বন্ধুদের উপস্থিতিতেই এই বিয়ে হয়েছিল। কিন্তু কখনই তা প্রকাশ্যে আনতে চাননি তারকা। এখানেই শেষ নয়, কন্যা সন্তান হওয়ার পর তাঁকে স্বীকৃতিও দেননি বলে অভিযোগ বিজেপি সাংসদের (BJP MP) বিরুদ্ধে!মেয়েকে সঙ্গে নিয়েই সোমবার লখনৌতে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ আনলেন অপর্ণা।

ভোজপুরি বিনোদন জগতের তারকা (Bhojpuri Superstar) এবং বিজেপি সাংসদ রবি ১৯৯৬ সালে তাঁকে বিয়ে করেছিলেন বলে দাবি অপর্ণা ঠাকুরের। তাঁদের কন্যাসন্তান শেনোভাকে (Shenova) নাকি কোনদিনই জনসমক্ষে স্বীকৃতি দেননি পদ্মের তারকা নেতা রবি। বিবাহিত জীবনের সব ধরনের সুযোগ-সুবিধে নিজের স্ত্রীর কাছ থেকে নেওয়ার পর এবার তাঁদের থেকে দূরত্ব বজায় রাখতে চাইছেন অভিনেতা, এমনই অভিযোগ করলেন অপর্ণা। সাংবাদিক বৈঠকে ওই মহিলা বলেন, ‘আমি চাই আমার মেয়ে তাঁর অধিকার পাক।’ কিন্তু বিয়ের ভিডিয়ো বা ছবি আছে কি? নিজেকে রবি কিষাণের স্ত্রী বলে দাবি করা ওই মহিলা বলছেন, সেইসব না থাকলেও অভিনেতার সঙ্গে একান্ত যাপনের অজস্র ভিডিয়ো ও ছবি আছে তাঁর কাছে। যা প্রয়োজনে প্রকাশ্যে নিয়ে আসার হুমকিও দিয়েছেন তিনি।

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...