Saturday, March 14, 2026

নির্বাচনী জনসভা থেকে ৩ মাসের মধ্যে লক্ষী ভাণ্ডার বন্ধের হুমকি বিজেপি নেত্রীর!

Date:

Share post:

লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপির ফল ভালো হলেই, মহিলাদের স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য পরিষেবা বন্ধ করার চক্রান্ত করবে গেরুয়া শিবির! এই আশঙ্কা নির্বাচন পর্বে বারবার প্রকাশ করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জোড়াফুল শিবিরের সর্বস্তর এই ইস্যুতে সতর্ক করেছে মা-বোনেদের। এই পরিস্থিতিতেই দিনহাটার সংহতি ময়দানে কোচবিহারের প্রার্থী নিশীথ প্রামাণিকের নির্বাচনী জনসভা মঞ্চ থেকে তিনমাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার হুমকি দিল বঙ্গ বিজেপি। একই সঙ্গে নরেন্দ্র মোদি সরকারে ফিরলে নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ‘উৎখাত’ করার হুমকিও দিয়ে রাখল। এমনই হুমকি দিয়েছেন কোচবিহার জেলা বিজেপির মহিলা নেত্রী দীপা চক্রবর্তী।

বিজেপির মহিলা নেত্রী দীপা চক্রবর্তীর প্রথম হুমকি, তিন মাসের মধ্যে বন্ধ করা হবে লক্ষ্মীর ভাণ্ডার। দ্বিতীয় হুমকি, এবারের লোকসভা নির্বাচনে ৩৫টার বেশি আসন পেলে ২০২৫ সালেই উৎখাত হবে তৃণমূল সরকার। এ রাজ্যে বিজেপির সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। তাঁর কথায়, ওই ভিক্ষার টাকার লোভ ভারতীয় জনতা পার্টির মহিলাদের নেই। সাধারণ ঘরের মহিলাদেরও নেই। ‘টুপি পরানো’র জন্যই এই হাজার টাকার গল্প! তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সেই ভিডিওর অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখছেন, “তিন মাসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার হুমকি। কী বীরত্ব! মা, বোনেরা এদের চিনে রাখুন। বিজেপিকে একটি ভোটও নয়।”

দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত যে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার কোটি কোটি মহিলার স্বনির্ভরতার পরিসর বাড়িয়েছে, মহিলাদের সম্মান দিয়েছে, সেই প্রকল্প বন্ধের হুমকি একজন মহিলাই দিচ্ছেন—বিষয়টি নিয়ে, রাজ্যজুড়ে আলোড়ন শুরু হয়েছে। এই হুমকির প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল।

আরও পড়ুন- ওড়িশার দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, বিধি মেনে মৃত-আহত পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকার

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...