Tuesday, May 12, 2026

রামনবমীর আগে দেবাংশুর মধ্যে ভগবান রামকে খুঁজে পেলেন তমলুকের বিজেপি কর্মীরা!

Date:

Share post:

হাঁসফাঁস গরমের মধ্যেও চড়ছে রাজনৈতিক পারদ! প্রচারে কেউ খামতি দিতে চান না। মঙ্গলবার নন্দীগ্রামে প্রচার করেন তমলুক লোকসভার তৃণমূলের তরুণ প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। এদিন তিনি বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত নন্দীগ্রাম-২ ব্লকের ঘোলপুকুর কালীবাড়ি এলাকায় যান। দেবাংশুকে দেখে বিজেপির কর্মী-সমর্থকরা “জয় শ্রীরাম” ধ্বনিও তোলেন! তৃণমূলের সুবক্তা প্রার্থী পাল্টা হাসি মুখে তাঁদের উদ্দেশে “হরেকৃষ্ণ” বলেন!

এদিন নন্দীগ্রামে একটি জনসভা ছিল দেবাংশুর। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। প্রসঙ্গ উঠতে তৃণমূল প্রার্থী বলেন, “ওরা আমাকে দেখে জয় শ্রীরাম বলেছে, আসলে আমার মধ্যে ওরা ভগবান রামকে দেখতে পাচ্ছেনা। আমিও হরেকৃষ্ণ বলেছি।”

এদিন চাঁদিফাটা রোদে ঘুরে ঘুরে নন্দীগ্রামে ভোট প্রচার করেছেন দেবাংশু। মাঝ রাস্তায় গ্রামবাসীদের কাছ থেকে জল-সরবত খান তৃণমূলের প্রার্থী। এই প্রসঙ্গে দেবাংশু বলেন, “ভোটের গরম, প্রাকৃতিক গরম দুটোই আছে, এই পরিস্থিতির মধ্যে যদি এমন মায়েরা থাকেন, যাঁরা ঠান্ডা পানীয় দিয়ে সাহায্য করেন, তবে শরীর, মন দুটোই ঠান্ডা হয়ে যায়।”




 

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...