Friday, March 20, 2026

উচ্চ মাধ্যমিকে কড়া প্রশ্ন, মেধাকে গুরুত্ব দিতে তৎপর সংসদ

Date:

Share post:

পড়াশনার মাধ্যমে সঠিক শিক্ষালাভ করুক পড়ুয়ারা, সেই লক্ষ্যে এবার উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্রে (Higher Secondary Exam Question Paper)বড় পরিবর্তন আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যাতে কোনওভাবেই মেধা আর নম্বরের নিরিখে শিক্ষা নিয়ে মুড়ি মুড়কির মতো বিচার না হয় তাই এবার থেকে পরীক্ষার প্রশ্নে একটু কড়া হতে চলেছে সংসদ। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) জানিয়েছেন প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে মেধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু তাই বলে ছাত্রছাত্রীরাও যাতে উত্তর দিতে পারে, সেই দিকটাও খেয়াল রাখা হচ্ছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় শিক্ষানীতি কার্যকর করা হচ্ছে। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া পড়ুয়াদের ক্ষেত্রে সেমেস্টার পদ্ধতি চালু হচ্ছে। দ্বাদশেও আলাদা সেমেস্টার হবে। সংসদ আগেই জানিয়েছিল, প্রথম সেমেস্টারের পরীক্ষা এমসিকিউ-ভিত্তিক হবে।  উত্তর ওএমআর শিটে চিহ্নিত করবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। তবে প্রচলিত ধারণার বাইরে গিয়েও বিভিন্ন ধরনের এমসিকিউ থাকবে বলে জানানো হয়েছে। সংসদ সভাপতি বলছেন, মাল্টিপল চয়েস মানে একটা প্রশ্ন থাকবে ও তার উত্তর দেওয়ার জন্য চারটে অপশন থাকবে। কিন্তু, অবজেকটিভ টাইপ প্রশ্ন অনেক ধরনের হয়। যেমন, শূন্যস্থান পূরণ করতে বলা হয়। দেওয়া হয় বিকল্প উত্তর। সেগুলির মধ্যে কোনটি শূন্যস্থান পূরণের সঠিক উত্তর তা বেছে নিতে হয় পরীক্ষার্থীকে। তাঁর কথায়, এবার উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ প্রশ্ন সহজ হবে। তবে মেধার আর শিক্ষার মানের কথা মাথায় রেখে ৩০ শতাংশ কঠিন প্রশ্ন তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর ২০ শতাংশ প্রশ্ন থাকবে উচ্চমেধার জন্য। পডুয়াদের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি যুক্তি ও বিশ্লেষণাত্বক দক্ষতাও পরখ করার জন্য এমন ভাবে প্রশ্ন সেট করা হবে।

 

Related articles

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...