Tuesday, June 23, 2026

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল, রামনবমীর মিছিলে হাওড়া বিজেপি প্রার্থীর নেতৃত্বে অস্ত্র-ডিজে

Date:

Share post:

শর্ত সাপেক্ষে রামনবমীর মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। যেখানে আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে, মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না। বাজানো যাবে না ডিজে। কিন্তু কার্যত আদালতের নির্দেশ উপেক্ষা করেই অস্ত্র হাতে হাওড়ায় হল রামনবমীর মিছিলের আয়োজন করেছিল বিজেপি। তলোয়ার হাতে হাওড়ায় হল শোভাযাত্রা। মিছিলে সামিল বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। ছিল বিজেপি জেলা নেতৃত্ব।
সেই মিছিলেই ধরা পড়ে তলোয়ার হাতে মিছিল করা হয়। রীতিমতো অস্ত্র উঁচিয়েই মিছিলে হাঁটতে দেখা যায়। এমনকি তারস্বরে বাজে ডিজেও।

অন্যদিকে, বীরভূমের সিউড়ি-১ ব্লকের কড়িধ্যা গ্রামে হিন্দু জাগরণ মঞ্চ কর্তৃক আয়োজিত রামনবমীর শোভাযাত্রায় বিজেপির একাধিক নেতাকে দেখা গেল। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। যদিও এবার প্রথম নয়। এই মিছিলেও অস্ত্র হাতে দেখা যায় অনেককে। এদিন সিউড়ির ছোরা গ্রামে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে নাচ।

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...