Friday, May 15, 2026

রাজ্যবাসীর মঙ্গল কামনায় বাখরাহাটে বড় কাঁছারি মন্দিরে পুজো অভিষেকের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রাক্কালে জেলায় জেলায় ভোট প্রচারে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (TMC genneral secretary Abhishek Banerjee)। উত্তরবঙ্গের প্রথম দফার নির্বাচনের প্রচার শেষ করেই এবার নিজের লোকসভা কেন্দ্রে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঘড়ির কাঁটায় তখন সোয়া ১টা, সাতগাছিয়া বিধানসভা অন্তর্গত বাখরাহাটের (Bakhrahat)বাবা বড় কাঁছারি মন্দিরে পুজো দিলেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। রাজ্যবাসীর মঙ্গল কামনায় এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মন্দিরে যান তিনি। অভিষেক এলাকায় পৌঁছতেই তাঁকে দেখতে মানুষের ভিড় জমে যায়। তীব্র গরমকে উপেক্ষা করেই সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক।

এদিন অভিষেককে এক ঝলক দেখতে রাস্তার দুধারে প্রচুর মানুষ হাজির হন। কেউ ফুল, কেউ আবার ছবি উপহার দেন তাঁকে। উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহন চন্দ্র নস্কর সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক ঝলক দেখতে বাখরাহাট স্কুল থেকে বড় কাঁছারি মন্দির পর্যন্ত উপচে পড়া ভিড় চোখে পড়ে এদিন।

তৃণমূল প্রার্থীও সকলের সঙ্গে হাসিমুখে শুভেচ্ছা বিনিময়ের পর রাজ্যবাসীর মঙ্গল কামনায় মন্দিরে পুজো দেন, শিবের মাথায় জল ঢালেন। তবে এদিন কোনও রাজনৈতিক মন্তব্য করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।


 

Related articles

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...