Saturday, May 9, 2026

এটা ট্রায়াল, ফাইনাল এখনও বাকি: বাংলার উন্নয়নের খতিয়ান তুলে অসমে বদলের ডাক

Date:

Share post:

কন্যাশ্রী, রূপশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী- রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পান বাংলার মানুষ। কিন্তু ডবল ইঞ্জিনের অসমে সেসব কোনও সুবিধা নেই। এবার তৃণমূল (TMC) লোকসভা নির্বাচনে ৪টি আসনে প্রার্থী দিয়েছে। জিতলে অসমে আগামী বিধানসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দেবে তৃণমূল। সরকার গড়লে বাংলায় যে যে সুবিধা পান, রাজ্যবাসী- তা পাবেন অসমের মানুষও।

অসমে (Assam) লোকসভার প্রচারে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, এই প্রচার আসলে ট্রায়াল। শিলচরের জনসভা থেকে তিনি বলেন, “তৃণমূল এবার অসমে ৪টি আসনে লড়ছে। এটা তো সবে ট্রায়াল দেখছেন। ট্রায়াল দিতে এসেছি। ফাইনাল খেলা এখনও বাকি। আমি আবার আসব।“ শিলচর কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। তাঁর সমর্থনে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, “আপনারা আমাকে জেতান। আমার প্রার্থী রাধেশ্যাম এবং অন্যদের জেতান। আমি কথা দিচ্ছি, বিধানসভায় সব আসনে তৃণমূল প্রার্থী দেবে।“ অসমের বরপেটায় আবুল কালাম আজাদ, লখিমপুরে ঘনকান্ত চুতিয়া এবং কোকড়াঝাড়ে গৌরীশঙ্কর শরণিয়াকে প্রার্থী করেছে তৃণমূল। শিলচরের পাশাপাশি অসমের বাকি তিনটি আসনের তৃণমূল প্রার্থীদের হয়েও সমর্থন চান মমতা।






Related articles

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...

দলবিরোধী মন্তব্যের জের! ৬ বছরের জন্য তিন মুখপাত্রকে সাসপেন্ড তৃণমূলের 

টানা দলবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিল তৃণমূল শিবিরের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর...

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...