Saturday, May 23, 2026

ভরদুপুরে চাঁদনিচকে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

তীব্র দহনে ঝলসে যাচ্ছে মহানগর। তার মধ্যে আচমকা অগ্নিকাণ্ড কলকাতার (Kolkata) ব্যস্ততম রাস্তা চাঁদনিচকে। বৃহস্পতিবার দুপুরে প্রথমে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে (Car) প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন ছড়ায় অন্যান্য গাড়িতে। আগুনের ফলে কেউ হতাহত হননি বলে পুলিশ সূত্রে খবর।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন চালক জানান, প্রথমে আগুন (Fire) লাগে রাস্তার ধারে পার্কিংয়ে রাখা একটি গাড়িতে। এরপর ছড়িয়ে পড়ে পাশের গাড়িগুলিতে। স্থানীয় বাসিন্দা ও চালকরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ১২টা ৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে । তবে হঠাৎ কী কারণে আগুন লাগল, সে বিষয়ে দমকলের তরফে এখনও কিছু জানা যায়নি।

প্রচণ্ড গরমে আর তাপপ্রবাহের জেরে রীতিমত জ্বলছে শহর কলকাতা সহ দক্ষিণের জেলা। সকাল ৭টার থেকেই চাঁদিফাটা রোদের ফলে জেরবার সাধারণ মানুষ। অতিরিক্ত গরমের ফলেই গাড়িতে এভাবে আগুন লাগলো কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- বিজেপি প্রার্থী আলুওয়ালিয়ার সামনেই মারামারি দুই গোষ্ঠীর! আদি-নব্য দ্বন্দ্বে বেসামাল গেরুয়া শিবির

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...