Saturday, June 13, 2026

বিজেপি প্রার্থী আলুওয়ালিয়ার সামনেই মারামারি দুই গোষ্ঠীর! আদি-নব্য দ্বন্দ্বে বেসামাল গেরুয়া শিবির

Date:

Share post:

অনেক টালবাহানা ও ডামাডোলের পর কিছুটা দেরিতেই আসানসোলে দলীয় প্রার্থীর নাম জানতে পেরেছেন বিজেপির নেতাকর্মীরা। ভোজপুরি সুপারস্টার পবন সিং রাজি না হওয়ায় প্রার্থী করা হয়েছে চেনা ও পরীক্ষিত মুখ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। কিন্তু নাম ঘোষণা হওয়ার পর থেকে প্রচারে বেরিয়ে বারে বারে হোঁচট খেতে হচ্ছে আসানসোলের প্রার্থীকে।

আসানসোলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব থামার নাম নেই। দিনকয়েক আগে আলুওয়ালিয়ার প্রচারের প্রথম দিনেই নিজেদের মধ্যে কোন্দলে তাল কেটেছিল। বৃহস্পতিবার ফের প্রার্থীর সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ল গেরুয়া শিবিরের দুই গোষ্ঠী। আদি কর্মীদের অভিযোগ, দলের পুরনো কর্মী হওয়া সত্ত্বেও তাঁদের বাদ দিয়েই লোকসভা নির্বাচনের প্রচার চলছে। তা মেনে নেওয়া হবে না। যা নিয়ে বচসা থেকে ঘটনা মারামারির পর্যায়ে চলে যায়।

ঘটনা ঠিক কী? আজ, বৃহস্পতিবার নির্বাচনী রণকৌশল ঠিক করতে আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার কর্মিসভা ডেকেছিলেন। তবে বারাবনির বড়থানের দলীয় কার্যালয়ে এদিন তিনি আসামাত্র তাঁর সামনেই কর্মীদের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায়। দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পার্টি অফিসের মধ্যে মারধর, টেবিল ছোড়াছুড়িও হয়। আলুওয়ালিয়া সকলকে শান্ত করার চেষ্টা করেন। পরে অবশ্য শুরু হয় আলোচনা।

আরও পড়ুন- ছেলেকে বাঁচাতে বিজেপিতে বাংলার আরও একটা বড় গদ্দার! মিঠুনকে তুলোধনা মমতার

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...