Wednesday, May 13, 2026

মাথার উপরের ছাদ হারালেন রাজ – শিল্পা, তারকা দম্পতির ৯৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত!

Date:

Share post:

ফের শিরোনামে চলে এলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি (Raj Kundra and Shilpa Shetty) । তবে এবার আর পর্নোগ্রাফি বিতর্ক নয়, আর্থিক তছরূপের জেরেই স্থাবর অস্থাবর সম্পত্তি হারালেন ‘বাজিগর’ গার্ল এবং তাঁর স্বামী। বৃহস্পতিবার তারকা দম্পতির প্রায় ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED attached Raj Kundra and Shilpa Shetty’s 98 crore property)। মুম্বইয়ের জুহুতে শিল্পা শেট্টির নামে থাকা ফ্ল্যাটও আর নিজের কাছে রাখতে পারলেন না ‘ধড়কন’ গার্ল!

পিএমএলএ অ্যাক্ট ২০০২-র ((PMLA act 2002) অধীনে বিটকয়েন (Bitcoin) সংক্রান্ত প্রতারণা মামলায় শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু বাড়ি আর গাড়িই নয়, রাজের নামে যে ইক্যুয়িটি শেয়ার রয়েছে,সেটিও কেন্দ্রীয় সংস্থার (ED ) তরফে বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। দিল্লি ও মহারাষ্ট্র পুলিশের কাছে ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার বিরুদ্ধে বেশ কয়েকটি FIR দায়ের হয়েছিল। এই ঘটনার পরেই ED তদন্ত শুরু করে। এই মামলায় অমিত ভরদ্বাজ, অজয় ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ ও মহেন্দর ভরদ্বাজের নাম জড়িয়ে যায়। অভিযোগ ছিল, এনারা সকলেই বিটকয়েনের মাধ্যমে প্রচুর পরিমান টাকা আদায় করেছিলেন। ইডির তদন্তে উঠে আসে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা ইউক্রেনে একটি বিটকয়েন মাইনিং ফার্ম তৈরি করতে অমিত ভরদ্বাজের কাছ থেতে ২৮৫টি বিটকয়েন পেয়েছিলেন। রাজের কাছে থাকা ওই ২৮৫টি বিটকয়েনের বর্তমান বাজার মূল্য প্রায় ১৫০ কোটি টাকার বেশি। গত বছরের ডিসেম্বরে ইডি তল্লাশি চালিয়ে সিম্পি ভরদ্বাজ, নিতিন গৌর ও নিখিল মহাজনকে গ্রেফতার করে। যদিও মূল অভিযুক্ত অজয় ভরদ্বাজ ও মহেন্দ্র ভরদ্বাজ পলাতক।

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...