Saturday, June 20, 2026

তাপপ্রবাহের আবহেই বন্যা নিয়ন্ত্রণের আগাম প্রস্তুতি শুরু রাজ্যের

Date:

Share post:

রাজ্যের প্রায় সব জেলাতেই তীব্র দাবদাহ। কালবৈশাখী বা ছিটেফোঁটা বৃষ্টির নামগন্ধও নেই। তাপপ্রবাহের এই আবহেই বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সেচ পরিষেবার প্রাকবর্ষা রক্ষণাবেক্ষণ শুরু করছে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে এই খাতে প্রায় ৬৭ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

জলসম্পদ ভবন থেকে নির্দেশনামা জারি করে সেচ দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ারদের এই অর্থ প্রয়োজনমাফিক বিলি-বণ্টনের অঙ্কও বেঁধে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাজের জন্য ১৫ মে-র মধ্যে ডিপিআর জমা দেওয়ার দিনও ধার্য করেছেন সেচকর্তারা।

বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ যাতে আগেভাগেই মজুত করে রাখা যায়, তার উপর। যাতে বন্যাজনিত বিপর্যয় হলে এগুলিকে কাজে লাগানো যায়। এই সামগ্রীগুলির মধ্যে রয়েছে নদীবাঁধ সুরক্ষার জন্য ভেটিভার ঘাস, বোল্ডার, বালিভর্তি বস্তা, ইট, মাটি, বাঁশ ইত্যাদি।
অগ্রাধিকারের তালিকায় রয়েছে স্লুইস গেট, চ্যানেল গেট বা বিভিন্ন খালগুলির গেট মেরামতি ও রক্ষণাবেক্ষণ। খালগুলির জল আসা-যাওয়ার পথ পরিষ্কার রাখা ও বাঁধ থেকে সরে যাওয়া বোল্ডারগুলি যথাস্থানে রাখার উপরও জোর দেওয়া হচ্ছে। বিশেষ নজর থাকছে পাম্পিং স্টেশনগুলির সারাইয়ের উপরও।

বিভিন্ন ডিরেক্টরেটের চিফ ইঞ্জিনিয়াররা সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবেন, তার সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেচ আধিকারিকরা জানিয়েছেন আর্থিক বছর শুরু হওয়ার অনেক আগে টাকা বরাদ্দ করায় খুবই সুবিধা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করাটা বেশি গুরুত্বপূর্ণ।




Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...