Saturday, June 20, 2026

ভিড়ের চাপে ভেঙে পড়ল দেবের পথসভার মঞ্চ! তারপর…

Date:

Share post:

জোর কদমে তখন চলছে পথসভা। আচমকা বিপত্তি! অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের পথসভা চলাকালীন অস্থায়ী মঞ্চ ভেঙে পড়ে। ঘটনা মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর ঝাউতলার। দেবের পথসভার জন্য তৈরি করা হয়েছিল একটি মঞ্চ। দেব সেখানে আসতেই উপচে পড়ে লোক। তাঁকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের আশপাশেও ব্যাপক জমায়েত হতে থাকে। আর দেব মঞ্চে পা রাখতে যেন বাঁধ ভেঙে যায় জনতার। দেবকে দেখতে মঞ্চে উঠে পড়েন মানুষ। আর সেই ভার নিতে না পেরে ভেঙে পড়ে অস্থায়ী মঞ্চটি। দেব বেসামাল হতেই তাঁকে ধরে সঙ্গে সঙ্গে নেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা।

অন্যদিকে, আচমকা মঞ্চ ভেঙে পড়তেই হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে সাময়িক আতঙ্কিত হয়ে পড়েন। যদিও ঘটনা স্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে মঞ্চ ভাঙার ঘটনায় কেউ বিশেষ আঘাত পাননি বলেই জানা গিয়েছে। দেবেরও চোট লাগেনি।

আরও পড়ুন- তাপপ্রবাহের আবহেই বন্যা নিয়ন্ত্রণের আগাম প্রস্তুতি শুরু রাজ্যের

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...