Sunday, May 17, 2026

উচ্চ মাধ্যমিকের প্রথম ও তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু মে মাসেই, জানাল সংসদ

Date:

Share post:

রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই জানেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক পঠন পাঠন সেমিস্টার পদ্ধতিতে শুরু হতে চলেছে। এর জন্য নির্দিষ্ট বিষয় ভিত্তিক সিলেবাস তৈরীর কাজ যেমন চলছে, সেই সঙ্গে উচ্চমাধ্যমিক স্তরের নতুন কিছু বিষয় অন্তর্ভুক্তির পরিকল্পনাও করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই প্রসঙ্গে শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট বিষয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, নম্বর বিভাজন এবং প্রশ্নপত্রের ধরন সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য রেখেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার মে মাস থেকে শুরু হবে প্রথম ও তৃতীয় সেমিস্টারের ক্লাস। অক্টোবর পর্যন্ত সেই ক্লাস চলবে। অপরদিকে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ক্লাস শুরু হবে নভেম্বর থেকে চলবে এপ্রিল মাস পর্যন্ত।

ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই জানেন যে একাদশ শ্রেণীর শুরুতে হবে প্রথম সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীর শুরুতে হবে তৃতীয় সেমিস্টার। এই দুটি সেমিস্টারের প্রশ্নপত্রের ধরন একই থাকবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুটি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। কোন ধরনের প্রশ্নগুলি এই দুটি সেমিস্টারের পরীক্ষাতে থাকবে সেগুলি নিচে উল্লেখ করা হল।

• শূন্যস্থান পূরণ

• কলাম ম্যাচিং

• দাবি-যুক্তি (রিজনিং) টাইপ

• ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন

• নির্ধারিত ক্রম অনুসারে বাক্য সাজানো

• সত্য এবং মিথ্যা নির্ণয় করা প্রশ্ন

• কেস ভিত্তিক প্রশ্ন

সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংসদ আরও জানিয়েছে, এই প্রশ্নগুলির মধ্যে ৫০ শতাংশ প্রশ্ন থাকবে সহজ। ৩০ শতাংশ প্রশ্ন থাকবে জটিল এবং ২০ শতাংশ প্রশ্ন থাকবে উপস্থিত বুদ্ধির পরীক্ষার জন্য। মাল্টিপল চয়েস প্রশ্নগুলির ক্ষেত্রে প্রতিটি প্রশ্নের উত্তরের চারটি বিকল্প থাকবে। এই বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে।
সেক্ষেত্রে প্রশ্নপত্র তৈরি করবে স্কুল কর্তৃপক্ষ। অপর দিকে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের প্রশ্ন করবে সংসদ।সেমিস্টার থ্রি ও সেমিস্টার ফোরের প্রাকটিক্যাল ও প্রজেক্ট পরীক্ষার নম্বর কাউন্সিল তাদের পোর্টাল এ আপলোড করবে। প্রতি বছর চতুর্থ সেমিস্টার পরীক্ষা এপ্রিল মাসে হবে।শেষ দুই সেমিস্টারের নম্বরের ভিত্তিতেই উচ্চ মাধ্যমিকের মোট নম্বর দেওয়া হবে পরীক্ষার্থীদের।




Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...