Sunday, April 26, 2026

যুদ্ধ জাহাজ সামলানো দীনেশ ত্রিপাঠীকেই দেওয়া হচ্ছে ভারতীয় নৌসেনার দায়িত্ব

Date:

Share post:

ভারতের নয়া নৌসেনা প্রধান হতে চলেছেন দীনেশ কুমার ত্রিপাঠী। তাঁর নামেদ ইতিমধ্যেই সিলমোহর দিয়েছে ভারত সরকার। আগামী ৩০ এপ্রিল তিনি শপথ গ্রহণ করবেন। ওই দিনই অবসর নিতে চলেছেন বর্তমান নৌসেনা প্রধান আর হরি কুমার।

১৯৮৫ সালে পয়লা জুন নৌসেনায় কমিউনিকেশন ও ইলেক্ট্রনিক্স বার স্পেশালিষ্ট হিসেবে কাজ শুরু করেন দীনেশ ত্রিপাঠী। প্রায় ৩৯ বছর ধরে ভারতীয় নৌসেনায় কর্মরত তিনি। পশ্চিম নৌসেনায় ফ্লিট আধিকারিক কম্যান্ডিং ইন চিফ হিসেবে ছিলেন তিনি। ভাইস অ্যাডমিরাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। একইসঙ্গে তিনি নৌসেনার যুদ্ধ জাহাজ বিনাশ, কির্চ, ত্রিশূলের দায়িত্বভার সামলেছেন দীনেশ।

দীনেশ ফ্লিট অপারেশন আধিকারিক, ওয়েস্টার্ন ফ্লিট-সহ একাধিক গুরুত্বপূর্ণ অপারেশনাল এবং স্টাফ নিয়োগ দায়িত্ব। প্রিন্সিপাল ডিরেক্টর, নেটওয়ার্ক সেন্ট্রিক অপারেশনস এবং প্রিন্সিপাল ডিরেক্টর নেভাল প্ল্যানস-সহ কর্মজীবনে সামলেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ। কেরলের ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমির কমান্ডন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন দীনেশ কুমার ত্রিপাঠী। ২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এক বছর নৌসেনার অপারেশনসের ডিরেক্টর জেনারেলের দায়িত্বে ছিলেন। কর্মজীবনে একাধিক মেডেলেও সম্মানিত হয়েছেন দীনেশ ত্রিপাঠী।

আরও পড়ুন- শিকেয় লেখাপড়া! যোগীরাজ্যে স্কুলে বসেই ফেসিয়াল প্রিন্সিপালের, ধরা পড়তেই কামড় শিক্ষিকাকে

Related articles

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...