Monday, May 18, 2026

এভারেস্ট ফিস কারি মশলায় বিপজ্জনক মাত্রায় কীটনাশক, নিষিদ্ধ করল সিঙ্গাপুর সরকার

Date:

Share post:

এবার ভারতের মশলা প্রস্তুতকারক সংস্থা এভারেস্টের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। সংস্থার জনপ্রিয় ফিস কারি মশলায় বিপজ্জনক মাত্রায় কীটনাশক মেশানোয় তা খাদ্য তালিকা থেকে নিষিদ্ধ করল সিঙ্গাপুর সরকার। ‘বিষ’ মশলা আমদানি বন্ধ করল তারা।

জানা গিয়েছে, ভারত থেকে বিপুল পরিমাণ এভারেস্ট ফিস কারি মশলা আমদানি করে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের খাদ্য সুরক্ষা দফতর জানিয়েছে, হংকংয়ের খাদ্য নিরাপত্তা কেন্দ্র ভারত থেকে আনা এভারেস্ট ফিস কারি মশলা আমদানি বন্ধের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাদের অভিযোগ, ওই মশলায় অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি ইথিলিন অক্সাইড রয়েছে। ইতিমধ্যে সিঙ্গাপুরের খাদ্য সুরক্ষা দফতর রফতানিকারক সংস্থা এসপি মুথিয়া অ্য়ান্ড সন্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি বাতিল করেছে।

উল্লেখ্য, ইথিলিন অক্সাইড সাধারণত কৃষিকাজে কীটনাশক হিসেবে ব্যবহার হয়। বহু দেশে খাবারে এর ব্যবহার নিষিদ্ধ। কিছুক্ষেত্রে অনুমোদনযোগ্য পরিমাণের ব্যবহারে ছাড় রয়েছে। যদিও সিঙ্গাপুরের খাদ্য দফতরের অনুমোদনের চেয়ে বেশি কীটনাশক ব্যবহার করা হয়েছে এভারেস্ট ফিস কারি মশলায়। এমনকী নিজেদের বিবৃতিতে খাদ্য দফতর জানিয়েছে,যারা ওই মশলা খেয়েছেন তাঁদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।এসএফএ বলেছে যে ইথিলিন অক্সাইড খাদ্যে ব্যবহারের জন্য অনুমোদিত নয় এবং মাইক্রোবায়াল দূষণ রোধ করার জন্য শুধুমাত্র কৃষি পণ্যে দিতে ব্যবহৃত হয়। সংস্থাটি বলেছে যে ইথিলিন অক্সাইডের কম মাত্রা থাকা খাবার খাওয়ার তাৎক্ষণিক ঝুঁকি নেই। তবে অনেকদিন ধরে খেলে স্বাস্থ্য সমস্যা হতে পারে।




Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...