Monday, March 23, 2026

আইব্রুপোফেনের ভুল ডোজ! স্টিভেনস-জনসন সিন্ড্রোমে চরম হাল মহিলার

Date:

Share post:

আইবুপ্রোফেনের ভুল ডোজের জেরে চরম অবস্থা ইরাকের এক মহিলার। সূত্রের খবর, বছর পঁয়তাল্লিশের ওই মহিলার মুখ ও চোখে একটি ছোট ফুসকুড়ি দেখা যায়। আর সেই সমস্যা নিয়েই তিনি ভর্তি হন হাসপাতালে। এরপরই চিকিৎসকরা অসুস্থ মহিলাকে আইবুপ্রোফেনের একটি ভুল ডোজ দিতেই বাধে বিপত্তি। ওষুধের ডোজের তারতম্যের কিছুক্ষণের মধ্যেই ওই মহিলার চোখ থেকে শুরু করে মুখ সবটাই আশ্চর্যজনকভাবে ফুলে যায় বলে খবর। সঙ্গে সঙ্গে মহিলার চোখ থেকে হলুদ পুঁজ বেরতে শুরু করে। পাশাপাশি তাঁর চোখ আশ্চর্যজনকভাবে লাল হয়ে যায় এবং ক্রমাগত তাঁর ঠোঁট হলুদ হতে শুরু করে।

এরপরই পরিস্থিতির আশ্চর্যজনকভাবে বদল হতেই মহিলার শরীরের একাধিক পরীক্ষা হয় সেখানে দেখা যায় ওই অ্যান্টি বায়োটিকের ভুল ডোজের কারণেই স্টিভেনস জনসন সিন্ড্রোম নামে একটি মারাত্মক চর্মরোগের শিকার হন ওই মহিলা। এক্স রে, বায়োপসি-সহ একাধিক পরীক্ষার পর তাঁর শারীরিক সমস্যার কারণ সামনে আসে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্টিভেনস-জনসন সিন্ড্রোম এমন একটি বিরল রোগ যা মানুষের ত্বকে প্রভাব ফেলে এবং সারা গায়ে লাল রঙের ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যায়। পাশাপাশি এই ফ্লুয়ের কারণে জ্বর, গলা ব্যথা এবং ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা যায়। চিকিৎসকরা জানিয়েছেন সময় যত গড়াবে শরীরে ব্যাথা বাড়ে এবং পাল্লা দিয়ে সারা গায়ে বেরোতে থাকে ফুসকুড়িও। তবে এর জেরে মানুষের প্রাণহানির আশঙ্কা প্রবল বলেই মত চিকিৎসকদের।

আরও পড়ুন- রাজ্যের তালিকা মেনেই উপাচার্যদের নিয়োগ করতে হবে, রাজ্যপালকে মনে করালেন শিক্ষামন্ত্রী

 

Related articles

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...

হরমুজে সমস্যা লম্বা সময়ের: শুধুই প্রস্তুত থাকার বার্তা, লোকসভায় মিলল না মোদির সমাধান

দেশের সরকার সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের পাশে থাকবে। কৃষকের জ্বালানির অভাব হতে দেবে না। এমন প্রতিশ্রুতি...

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি...