Wednesday, May 13, 2026

নদিয়ার দেবগ্রামে ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর আহত দোকান মালিক, উড়ল শাটার

Date:

Share post:

ভোট আবহে এবার নদিয়ায় (Nadia) ভয়াবহ বিস্ফোরণ। নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামে ভয়াবহ বিস্ফোরণের জেরে টুকরো হয়ে উড়ে যায় একটি গয়না পালিশের দোকানের দোকানোর শাটার। সূত্রের খবর, বিস্ফোরণে ঝলসে যান ওই দোকানের মালিক। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও কয়েকটি দোকান। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে নদিয়ার দেবগ্রাম (Debgram) বাস স্ট্যান্ড (Bus Stand) লাগোয়া একটি গয়না পালিশের দোকানে।


স্থানীয় সূত্রে খবর, দেবগ্রাম বাসস্ট্যান্ডের কাছে দোকান সহিদুল শেখের। তিনি দোকানে গয়না পালিশের কাজ করতেন, রাতে দোকানেই থাকতেন। শনিবার ভোরে হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখেন দোকানের শাটার উড়ে গিয়ে পড়েছে বেশ খানিকটা দূরে। রীতিমতো ধ্বংস স্তুপের চেহারা নিয়েছে দোকান ঘর। ঝলসে গিয়েছে দোকান মালিকের শরীর । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেবগ্রাম ফাঁড়ির পুলিশ। তারা তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান। এই ঘটনায় ওই দোকান সহ আশেপাশের আরো আটটি দোকান বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিভাবে বিষ্ফোরণ হলো তা জানা যায়নি।

প্রাথমিকভাবে অনুমান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে। তবে কীভাবে বিস্ফোরণ, খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...