Saturday, March 14, 2026

গরিবের মাথায় ছাদ, চলবে লক্ষ্মীর ভাণ্ডার: মোদিকে কটাক্ষ করে তৃণমূলের গ্যারান্টি শোনালেন অভিষেক

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলার ৫৯ লক্ষ মানুষকে যদি ১০০ দিনের টাকা রাজ্য সরকার দিতে পারে, তাহলে নির্বাচনের পরে মাথার উপর ছাদও করে দেওয়া হবে। বালুরঘাটের দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে রোড শো শেষে বক্তব্যে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রার্থী বিপ্লব মিত্র ও মন্ত্রী ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে হুড খোলা ট্যাবলোতে ব়্যালি করেন অভিষেক।

রোড শো শেষে বালুরঘাটের বর্তমান সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তুলোধনা করেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর কথায়, স্বামী বিবেকানন্দকে অসম্মান করেছেন বিজেপি (BJP) সাংসদ। তিনি ভোট নিয়ে গিয়েও বাংলার জন্য কোনও প্রকল্প আনেননি। অভিষেকের বক্তব্য, “আমাদের কম ভয় দেখায়নি। ইডি, সিবিআই থেকে শুরু করে ঘর, পরিবার, মা–বাবা, বাচ্চা কাউকে ছাড়েনি। তবু মাথা উঁচু করে লড়ছি। দিল্লির কুকুর হয়ে থাকার থেকে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব। ২৬ তারিখ মাথা উঁচু করে ভোট দিন। আমাদের প্রার্থী জেতার পর আপনাদের সেবা করবেন। কথা দিলাম। জানি না, শেষে বিজেপি নির্বাচনে জিতে গেলে এঁরা আর ভোট করতে দেবে কিনা। আপনার অধিকার বোঝার জন্য ২৬ তারিখ সুযোগ মিলবে।“

অভিষেকের কথায়, লক্ষ্মীর ভাণ্ডার, ১০০ দিনের কাজের টাকা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিতে পারে, তাহলে ৫০ লক্ষ কোটি খরচ করে গরিব মানুষের মাথার উপর ছাদ করে দেবেন।

উত্তরের সব আসনে জয়ের বিষয়ে আশাবাদী অভিষেক। জানান, নির্বাচনের ফল প্রকাশের পরে বিজয় মিছিল করতে ফের বালুরঘাটে আসবেন তিনি।




spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...