Monday, May 18, 2026

বাংলার মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা, অমিত মালব্যের বিরুদ্ধে FIR তৃণমূলের

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কুরুচিকর আক্রমণের অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে, এবার থানায় এফআইআর (FIR) করল তৃণমূল কংগ্রেস (TMC)। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের (Amit Malavya) বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

নির্বাচনী প্রচারে তৃণমূল সুপ্রিমোর একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে অমিত দাবি করেন, জনসভায় অশালীন মন্তব্য করেছেন মমতা। এরপরই সরব হয়েছে তৃণমূল। রাজ্যের শাসকদলের তরফে অভিযোগ করে বলা হয়েছে, গেরুয়া নেতা অমিত মালব্য নিজের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু যে কুরুচিকর আক্রমণ করেছেন তাই নয়, পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। যেভাবে উনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তাতে প্রত্যেক মহিলাই অপমানিত হয়েছে। ভোটের আবহে ইচ্ছাকৃতভাবেই বিজেপি এই কাজ করেছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। চন্দ্রিমা এদিন জানান, “অমিত মালব্যর বিরুদ্ধে অভিযোগ করেছি। উনি আমাদের নেত্রীর বক্তব্যকে বিকৃত করেছেন। একজন মেয়ে ও বাংলার মা হিসাবে আমি লজ্জা বোধ করছি। আমাদের নেত্রীকে সবাই জানেন। তিনি কী সংস্কৃতি মনস্ক সেটা কারোর অজানা নয়। তিনবার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। ওই শব্দটার ইংরেজি করলে কি শুদ্ধ হয়ে যায় নাকি? এইসব ঘটনার কারণেই আমরা বলি বহিরাগতর দল এখানে এসেছে।”

 

Related articles

রাজ্যে ক্ষমতার পালাবদলেই মুক্তহস্ত কেন্দ্র: জলজীবন মিশনের ৩৯ হাজার কোটি অনুমোদন

বাংলায় ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে কেন্দ্র থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রথমেই রেল...

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...