Saturday, May 16, 2026

তুষারপাতে বিপর্যস্ত হিমাচল, জলের তোড়ে ভেসে গেল সেতু!

Date:

Share post:

গরমে হাপিত্যেশ করছে পূর্ব ভারত, এক ফোঁটা বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে রয়েছেন সকলে। অথচ উত্তর ভারতে ঠিক তার উল্টো ছবি। বৃষ্টির দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। হিমাচল প্রদেশে তুষারপাতের (Snowfall in Himachal Pradesh) দাপটে বন্ধ ১০৪ টি রাস্তা। বৃষ্টির তোড়ে কাংড়ায় (Kangra) ভেসে গেল সেতু! যদিও কোথাও প্রাণহানির কোনও খবর নেই।

IMD জানিয়েছে হিমালয়ের এই অঞ্চলে দুর্যোগ আরও বাড়বে। আগামী সোম ও মঙ্গলবার (২২ এবং ২৩ এপ্রিল) রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি হবে। হিমাচলের রাজ্য প্রশাসন সূত্রে খবর, কুলুতে তিনটি, চম্বা এবং কাংড়ায় একটি করে রাস্তা তুষারপাতের কারণে বন্ধ। মানালি-কেলঙে সিসুর সেল্‌ফি পয়েন্টে ধস নামার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। শনিবার থেকেই দুর্যোগ বেড়েছে। মৌসম ভবন (IMD) জানিয়েছে আগামী শুক্রবার পর্যন্ত জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টি এবং তুষারপাত দুই-ই চলবে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে তুষারপাতের জেরে ১০৪টি রাস্তা বন্ধের পাশাপাশি বিপদ এড়াতে তিনটি জাতীয় সড়কেও যান চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...