Friday, May 15, 2026

‘ওড়িশা ম্যাচে ড্র নয় গোলের জন্য ঝাঁপাবে মোহনবাগান’, হুঙ্কার বাগান কোচের

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর লেগের প্রথম সেমিফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ ওড়িশা এফসি। এই ম্যাচের আগে সুখবর বাগান শিবিরে। ১০০ শতাংশ ফিট সাহাল আব্দুল সামাদ। ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানান মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস । পাশাপাশি জানান ওড়িশা ম্যাচে ড্র নয় জয়ের জন্য ঝাঁপাবে সবুজ-মেরুন।

মঙ্গলবার ওড়িশা এফসির বিরুদ্ধে আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ। সোমবার একপ্রস্থ অনুশীলনের পরেই দল নিয়ে ভুবনেশ্বর উড়ে যাবেন হাবাস। ফিরতি লেগের ম্যাচটা ২৮ এপ্রিল, যুবভারতীতে। জাতীয় দলের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন সবুজ-মেরুন মাঝমাঠের অন্যতম সেরা অস্ত্র সাহাল। তারপর থেকেই তিনি মাঠের বাইরে। রবিবার অবশ্য হাবাস স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘সাহাল ১০০ শতাংশ ফিট। মঙ্গলবারের ম্যাচে ওকে শুরু থেকেই খেলাতে পারি।

চলতি মরশুমে মোহনবাগান বনাম ওড়িশা ম্যাচ মানেই রোমাঞ্চকর ফুটবল। এএফসি কাপের গ্রুপ লিগে প্রথম সাক্ষাৎকারে ওড়িশাকে ৪-০ গোলে হারিয়েছিল সবুজ-মেরুন। সের্জিও লোবেরার দল পাল্টা দিয়েছিল ফিরতি লেগের ম্যাচটা মোহনবাগানকে ৫-২ গোলে হারিয়ে। আইএসএলের দু’টি ম্যাচই ড্র হয়েছিল। এবার কী হবে। হাবাস বলছেন, ‘‘ওড়িশা শক্তিশালী দল। তবে অ্যাওয়ে ম্যাচ হলেও আমরা ইতিবাচক ফুটবল খেলব। লক্ষ্য, ভুবনেশ্বর থেকে জিতে ফেরা। যাতে ঘরের মাঠে ফিরতি লেগে আমার ফুটবলাররা খোলা মনে খেলতে পারে।’’ বাগান কোচের বাড়তি সংযোজন, ‘‘অতীতে কী হয়েছে, সেটা নিয়ে ভাবছি না। মঙ্গলবারের ম্যাচটায় ফোকাস করছি। আবারও বলছি, জেতার লক্ষ্য নিয়েই ফুটবলাররা মাঠে নামবে। আমাদের প্রধান অস্ত্র পাসিং ফুটবল। সেটার উপর জোর দিয়েই ম্যাচ জিততে চাই।”

প্রতিপক্ষ শিবিরের দুই বিদেশি স্ট্রাইকার রয় কৃষ্ণা এবং দিয়েগো মরিসিওকে সমীহ করছেন হাবাস। তিনি বলছেন, ‘‘ওড়িশা আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। ওদের ফয়োরার্ড লাইন দারুণ শক্তিশালী। তবে আমি নিজের দলের উপরেই ফোকাস রাখছি। ওদের আটকানোর ছক তৈরি রয়েছে। এবার মাঠে নেমে সেই পরিকল্পনাকে সফল করতে হবে।’’ হাবাস আরও বলেছেন, ‘‘লিগ-শিল্ড জয় অতীত। আমাদের ফোকাস ধরে রাখতে হবে। ফুটবলারদের বারবার সতর্ক করছি। আত্মতুষ্টিক কোনও জায়গা নেই। ফুটবলাররাও নিজেদের সেরাটা দিতে তৈরি। সবাই জানে, আমাদের চূড়ান্ত লক্ষ্যপূরণ এখনও হয়নি।”

হাবাসের সঙ্গে সাংবাদিক সম্মলনে এসেছিলেন লিস্টন। চলতি মরশুমে খুব ভাল ফর্মে রয়েছেন সবুজ-মেরুনের গোয়ান উইঙ্গার। শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে অসাধারণ গোল করেছিলেন। লিস্টন বলছেন, ‘‘এটাই আমার সেরা মরশুম। তবে মরশুমের শেষ দিন পর্যন্ত এই ফর্ম ধরে রাখতে চাই। ওড়িশা ম্যাচেও গোল করতে চাই। তবে আমার গোলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সেটা হলেই আমি খুশি। ওড়িশা অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ। তবে ওদের সমীহ করলেও ভয় পাচ্ছি না। নিজেদের সেরাটা দিতে পারলে আমরাই জিতব।“

আরও পড়ুন- নজির গড়লেন ভারতীয় গুকেশ ডোম্মারাজু, বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি


Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...