Friday, May 15, 2026

ম্যাচ হেরেই শাস্তির মুখে দুই অধিনায়ক, করা হল জরিমানা

Date:

Share post:

এ যেন গোদের উপর বিষফোঁড়া। একেই তো ম্যাচ হার, তার উপর শাস্তি। স্লো-ওভার রেটের জন্য শাস্তি পেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। শাস্তির মুখে পড়তে হয়েছে পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কুরানকেও।

গতকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিল আরসিবি। সেই ম্যাচে ১ রানে হারে ফ্যাফের দল। ওই ম্যাচেই মন্থর বোলিংয়ের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বেঙ্গালুরুর অধিনায়ক ডুপ্লেসিকে। দ্বিতীয় বার এই দোষ করলে ২৪ লক্ষ টাকা জরিমানা হবে তাঁর। তৃতীয় বার একই ভুল করলে পরের ম্যাচে নির্বাসিত করা হবে আরসিবি অধিনায়ককে।

ফ্যাফের পাশাপাশি আইপিএলের নিয়ম ভেঙেছেন পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কুরানও। গুজরাত টাইটান্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ শেষ হওয়ার পরে কুরানকে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।এই নিয়ে আইপিএল একটি বিবৃতিতে জানিয়েছে, কুরান আইপিএলের লেভেল ১ অপরাধ করেছেন। ২.৮ নম্বর ধারা ভেঙেছেন তিনি। ম্যাচ রেফারির রিপোর্টের পরে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন কারেন। তাই তাঁকে ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পরবর্তী কালে এই দোষ করলে আরও বড় শাস্তি পেতে হবে তাঁকে। কারেন অবশ্য কী নিয়ম ভেঙেছেন তা জানানো হয়নি।“

আরও পড়ুন- বল হাতে ব্যর্থ স্টার্ক , তবুও পঁচিশ কোটির বোলারের পাশে নাইট অধিনায়ক

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...