Saturday, March 14, 2026

বনগাঁয় প্রচারে ‘গো ব্যাক’ স্লোগান,মহিলাদের উপর চড়াও শান্তনুর গুন্ডাবাহিনী

Date:

Share post:

সাংসদ থাকাকালীন কোনও কাজ করেননি। বিগত পাঁচ বছর ধরে কোন রকম সাহায্য পাননি বনগাঁবাসী। আর সেই ক্ষোভ উগড়ে দিয়েই এলাকার সাংসদ শান্তনু ঠাকুরকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান তুললেন মহিলারা। সোমবার ভোট প্রচারের জন্য এলাকায় আসতেই সাংসদকে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, করোনার সময়ও কোনওরকম সাহায্য পাননি সাংসদের থেকে।তাঁকে ছুড়ে মারা হয় জল । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায় । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় বসে পড়েন শান্তনু । সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা পুরাতন বাজার এলাকায় ।

এদিকে মহিলারা গোব্যাক স্লোগান তুলতেই তাঁদের উপর চড়াও হয় শান্তনু ঘনিষ্ঠ বিজেপির গুন্ডা বাহিনী। কোনও রকম কাজ না করায় সাংসদ কে দেখেই ক্ষেপে ওঠে এলাকাবাসী। সেখানে শান্তনু এলে কিছু মহিলা গো ব্যাক স্লোগান দিতে থাকে। তাতেই ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধাওয়া করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রতিবাদী মহিলাদের পাথর, ইট, লাঠি-সোটা দিয়ে বেধড়ক মারধোর করে বিজেপি পুরুষ ও মহিলা কর্মীরা। এই ঘটনায় বেশ কিছু মহিলা আক্রান্ত হন। তাদের বাগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । তারা পরিস্থিতির সামাল দেয় । এই ঘটনায় দুই জন বিক্ষোভকারী মহিলা এবং একজন বিজেপি নেত্রী আহত হয়েছেন । তাঁদের বাগদা গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে । শান্তনুর করা অভিযোগ অস্বীকার করেছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস । তিনি বলেন, সাধারণ মানুষ সাংসদ হিসাবে শান্তনুকে পাঁচ বছর দেখতে পায়নি । কোনও কাজ করেনি । সাধারণ মানুষ সেইটা জানতে গিয়েছিলেন । সেখানে মহিলাদের মারধর করেছে । উত্তরপ্রদেশের সংস্কৃতি এখানে আনতে চাইছে ।




spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...