Monday, May 18, 2026

টি-২০ বিশ্বকাপে ওপেনার হিসাবে এই দুই ক্রিকেটারের নাম বললেন মহারাজ, কারা তাঁরা?

Date:

Share post:

সামনেই টি-২০ বিশ্বকাপ। চলতি বছর বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আইপিএল-এর পরই শুরু হবে বিশ্বকাপ যুদ্ধ। তারই প্রস্তুতিতে টিম ইন্ডিয়া। কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে ভারতীয় দল। আর তার আগেই দলের দুই ওপেনারের নাম জানিয়ে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে, রোহিত শর্মা এবং বিরাট কোহলির উচিত বিশ্বকাপে ওপেন করা।

এই নিয়ে এক সাক্ষাতকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” আমার মতে, টি-২০ বিশ্বকাপে কোহলি এবং রোহিতের ওপেন করা উচিত। শুরু থেকেই ভারতকে চালিয়ে খেলতে হবে। রোহিত, বিরাট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারকে দরকার। প্রত্যেকের অসামান্য প্রতিভা রয়েছে। ছয় মারার দক্ষতাও প্রশ্নাতীত।” এখানেই না থেমে সৌরভ গঙ্গোপাধ্যায় আরও বলেন, “ ভারতকে ভয়ডরহীন খেলতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টি-২০ তরুণদের খেলাতে হবে এরকম কোনও নিয়ম নেই। চল্লিশের কোঠায় থেকে জেমস অ্যান্ডারসন যদি এখনও টেস্ট খেলতে পারে এবং ৩০ ওভার বল করতে পারে, এমএস ধোনি যদি এখনও অবলীলায় ছয় মারতে পারে তাহলে সবই সম্ভব। ভয়ডর ছাড়া খোলামনে টি-২০ খেলতে হবে। “

আরও পড়ুন- এবার শাস্তি পেলেন বিরাট, করা হলো জরিমানা

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...