Friday, May 15, 2026

হুগলির গভমেন্ট ট্রেনিং কলেজে অগ্নিকাণ্ড, দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

Date:

Share post:

হুগলি গভমেন্ট ট্রেনিং কলেজের পিছন দিকে অগ্নিকাণ্ড! সোমবার সন্ধেয় এই আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাশেই ছিল হুগলি জেলাশাসক ভবন, একটি মাছের আড়ৎ সহ পি ডাব্লুই ডি অফিস। কলেজে অধ্যক্ষ জানান যেভাবে আগুন ছড়িয়েছে তা যখন তখন বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়া সম্ভাবনা থাকতো। আগুন দেখেই তিনি দমকলে খবর দিলে ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। বজ্র্য পদার্থের মধ্যে থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। দ্রুততার সঙ্গে দমকল না আসলে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকতো বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।

আরও পড়ুন- বেঙ্কাইয়া নাইডুকে পদ্মবিভূষণ, উষা উত্থুপকে পদ্মভূষণ; রাষ্ট্রপতির হাতে দেশের প্রাপকরা ভূষিত

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...