Thursday, June 4, 2026

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন চ্যাহাল

Date:

Share post:

নজির গড়লেন রাজস্থান রয়্যালসের তারকা বোলার যুজবেন্দ্র চ্যাহাল। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়েন যুজবেন্দ্র । বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। সোমবার জয়পুরে মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার মহম্মদ নবিকে আউট করে এই নজির গড়েন চ্যাহাল।

সোমবারের রাজস্থান-মুম্বই ম্যাচের আগে আইপিএলে যুজবেন্দ্রের উইকেট সংখ্যা ছিল ১৯৯টি। ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছতে তাঁর দরকার ছিল একটি উইকেট। এদিন মুম্বইয়ের অষ্টম ওভারে নবিকে আউট করে সেই মাইলফলক স্পর্শ করলেন চ্যাহাল। আইপিএলে সব থেকে বেশি উইকেট নেওয়ার তালিকায় চ্যাহালের পরই দ্বিতীয় স্থানে আছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার ব্র্যাভো। তিনি ১৮৩টি উইকেট নিয়েছেন ১৬১টি ম্যাচে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পীযূষ চাওলা। ১৮৬টি ম্যাচে তাঁর সংগ্রহ ১৮১টি উইকেট। চতুর্থ স্থানে রয়েছেন ভুবনেশ্বর কুমার।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপে ওপেনার হিসাবে এই দুই ক্রিকেটারের নাম বললেন মহারাজ, কারা তাঁরা?

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...