Friday, June 26, 2026

বাড়ল মমতা – অভিষেকের নিরাপত্তা, জনসভাতেও আঁটোসাঁটো নজরদারি

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) টার্গেট করেছে জঙ্গিরা। মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির শাগরেদ রাজারাম রেগের রেইকির খবর প্রকাশ্যে আসতেই অভিষেকের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের মুখে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা (CM security) নিয়েও সজাগ লালবাজার। বিশেষ নজর মমতা – অভিষেকের (Mamata Banerjee – Abhishek Banerjee) জনসভা ও রোড শো কর্মসূচিতে।

লোকসভা ভোটের মধ্যে বড় খবর সামনে এনেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার ছক ২৬/১১-র মুম্বই হামলার জঙ্গির! মুম্বই (Mumbai) থেকে রাজারাম রেগে নামে ওই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।সোমবার সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানান হয়, গত সপ্তাহে অভিষেকের বাড়ি রেইকি করে মুম্বইয়ের ২৬/১১-র ওই জঙ্গি। রাজারাম কলকাতায় এসে শেক্সপিয়ার সরণি এলাকায় একটি হোটেলে উঠেছিল বলে পুলিশ সূত্রে খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পিএ-র মোবাইল নম্বরও জোগাড় করেছিল বলে জানায় কলকাতা পুলিশ। রাজারামকে মুম্বই থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এরপরই অভিষেকের বাড়ি ও ক্যামাক স্ট্রিটের অফিসে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি, নবান্ন এবং তাঁর দলীয় কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হচ্ছে।গরমের দাবদাহ উপেক্ষা করে লোকসভা ভোটের প্রচারে রাজ্যের বিভিন্ন প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন তৃণমূল সভানেত্রী। অভিষেকও কখনও রোড শো আবার কখনও জনসভা করছেন। মঙ্গলবার মমতা ও অভিষেকের জনসভায় চেকিং বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। যাঁরা সভাস্থলে আসছেন তাঁদের মেটাল ডিটেক্টর গেটে দুবার করে পরীক্ষা করা হচ্ছে। সন্দেহভাজন কাউকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিন দার্জিলিং ও মালদহ দক্ষিণে অভিষেকের কর্মসূচি রয়েছে। বীরভূম ও পূর্ব বর্ধমানে সভা করবেন মমতা।

 

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...