Saturday, May 16, 2026

আজ বোলপুর-বর্ধমানে জোড়া সভা মমতার, রঘুনাথগঞ্জ-জলঙ্গীতে প্রচার অভিষেকের

Date:

Share post:

বুধবার দুই আসনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার সারবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন দুপুরে বোলপুর (Bolepur)লোকসভা আসনের তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে বর্ধমান জেলার আউশগ্রামে জনসভা করবেন তিনি। সেখানে হাজির থাকতে পারেন বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। অন্যদিকে এরপরই মমতা একটি সভা করবেন গলসিতে। সেখানে বর্ধমান-দুর্গাপুর আসনের প্রার্থী কীর্তি আজাদের (Kirti Azad) হয়ে প্রচার করবেন তিনি।


অন্যদিকে, আজই মুর্শিদাবাদ জেলার দুই আসনের প্রার্থীর হয়ে প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রথমে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে রঘুনাথগঞ্জে প্রচার করবেন তিনি। পরে মুর্শিদাবাদ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের হয়ে জলঙ্গিতে রোড-শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইতিমধ্যে মমতা ও অভিষেকের প্রচারকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। তীব্র গরমকে উপেক্ষা করেই কর্মী সমর্থকদের উৎসাহ- উদ্দীপনা চোখে পড়ার মতো।

সাত দফার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে আগামী শুক্রবার। দেশের ৮৮টি আসনে হবে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে বাংলার তিনটি আসন— দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। নির্বাচন কমিশনের নিয়ম অনুয়ায়ী, এই তিন আসনের প্রচার শেষ হবে আজ বিকেল ৫টায়। তিন আসনেই তৃণমূল, বিজেপির পাশাপাশি বাম-কংগ্রেস জোটের প্রার্থী রয়েছে। এই তিন কেন্দ্রে শেষ দিনের প্রচারে কতটা ঝড় ওঠে সে দিকে নজর থাকবে।

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...