Friday, April 3, 2026

বালি ব্রিজ থেকে মরণঝাঁপ! সাতসকালে যুবকের কীর্তিতে চাঞ্চল্য, চলছে তল্লাশি

Date:

Share post:

বুধবার সকালে আচমকাই দুর্ঘটনা! সাতসকালে বালি ব্রিজ (Bally Bridge) থেকে গঙ্গায় (Ganga) যুবকের ঝাঁপ দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার সকালে বাইক নিয়ে বালি ব্রিজে এসেছিলেন ওই যুবক। ব্রিজের উপর বাইক দাঁড় করিয়ে বসেছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যে আচমকাই ছুটে গিয়ে রেলিং টপকে নদীতে ঝাঁপ মারেন ওই যুবক। মুহুর্তের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। নিখোঁজ যুবকের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে। তবে ওই যুবক সাঁতার জানতেন কী না তা জানা যায়নি।


প্রতিদিনই হাওড়ার বালি ব্রিজে প্রাতঃভ্রমণ করতে আসেন অনেকে। এদিন প্রাতঃভ্রমণের সময়ে ওই যুবককে বাইক দাঁড় করিয়ে বসে থাকতে দেখেছিলেন কয়েকজন। কিন্তু এই সবের মধ্যেই ঘটে যায় বিপত্তি। পুলিশ সূত্রে খবর, গঙ্গায় ঝাঁপ দেওয়া যুবকের নাম অজিত সাউ (৩২), তিনি আমর্হাস্ট স্ট্রিটের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বন্ধু রতনের থেকে বাইক চেয়ে বালি ব্রিজে আসেন অজিত। এদিন সেই বাইকেই বসেছিলেন তিনি। পরে সেই বাইকের উপর উঠেই নদীতে ঝাঁপ দেন। এক প্রত্যক্ষদর্শীর মতে, এদিন রেলিংয়ের ধারে একটি বাইকের উপর বসেছিলেন ওই যুবক। তাঁকে দেখে বেশ মনমরাও লাগছিল। আচমকাই বাইকের উপর উঠে গঙ্গায় ঝাঁপ মারেন ওই যুবক। ঘটনা দেখে হতবাক হয়ে যান সেখানে উপস্থিত প্রাতর্ভ্রমণকারীরা। সঙ্গে সঙ্গে রিভার ট্র্যাফিক পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌছয় বালি থানার পুলিশ। শুরু হয় তল্লাশি।

ইতিমধ্যে বাইকের মালিক রতনকে দক্ষিণেশ্বর থানায় ডেকে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে অজিত সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে চায় পুলিশ। অন্যদিকে অজিতের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...